পশ্চিমাদের কারণেই ইউক্রেন যুদ্ধ দীর্ঘায়িত হচ্ছে : রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ফ্রান্স ও পশ্চিমারা অস্ত্র সরবরাহ করার কারণেই আরও দীর্ঘায়িত হচ্ছে ইউক্রেনের জনভোগান্তি। সোমবার এমন দাবিই করেছে প্রেসিডেন্ট ভ্লাদিমির

2023-01-09T18:29:32+00:00
2023-01-09T18:29:32+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পশ্চিমাদের কারণেই ইউক্রেন যুদ্ধ দীর্ঘায়িত হচ্ছে : রাশিয়া
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ৯ জানুয়ারি, ২০২৩, ৬:২৯ পিএম   (ভিজিট : ১৭৭)
X

ফ্রান্স ও পশ্চিমারা অস্ত্র সরবরাহ করার কারণেই আরও দীর্ঘায়িত হচ্ছে ইউক্রেনের জনভোগান্তি। সোমবার এমন দাবিই করেছে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দেশ রাশিয়া।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ‘মৌলিকভাবে এই সরবরাহ এখন কিংবা ভবিষ্যতে কোনোকিছুই বদলাতে পারবে না। তবে তারা পারবে ইউক্রেনের মানুষের ভোগান্তি দীর্ঘায়িত করতে।’

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ গত সপ্তাহে, ইউক্রেনকে হালকা ধরনের ট্যাংক সরবরাহ করার প্রতিশ্রুতি দিয়েছেন। ক্রেমলিন জানিয়েছে, পুতিন ও ম্যাক্রোঁর মধ্যে যোগাযোগ অব্যাহত রয়েছে। নতুন ঘোষণা হিসেবে জার্মানি, ফ্রান্স ও যুক্তরাষ্ট্র ইউক্রেনকে আরও সামরিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে।

সূত্র: এএফপি

বাবু/এসআর





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy