বিজেএসসি খুবি নেতৃত্বে সাদমান সাকিব ও মশিউর রহমান

খুবি প্রতিনিধি

শিক্ষা

বাংলাদেশ জার্নালিজম স্টুডেন্ট কাউন্সিল (বিজেএসসি) খুলনা বিশ্ববিদ্যালয় সংসদ (২০২৩-২৪) কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।রোববার (৮ জানুয়ারি) রাতে এক বিজ্ঞপ্তিতে

2023-01-09T18:39:00+00:00
2023-01-09T18:39:00+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
বিজেএসসি খুবি নেতৃত্বে সাদমান সাকিব ও মশিউর রহমান
খুবি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৯ জানুয়ারি, ২০২৩, ৬:৩৯ পিএম   (ভিজিট : ১৫৮)
X

বাংলাদেশ জার্নালিজম স্টুডেন্ট কাউন্সিল (বিজেএসসি) খুলনা বিশ্ববিদ্যালয় সংসদ (২০২৩-২৪) কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

রোববার (৮ জানুয়ারি) রাতে এক বিজ্ঞপ্তিতে আগামী এক বছরের জন্য এ কমিটির অনুমোদন দেন কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি হেদায়েতুল ইসলাম ও সাধারণ সম্পাদক তাওসিফ আবদুল্লাহ।

এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের শিক্ষার্থী সাদমান সাকিব ও সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন একই ডিসিপ্লিনের শিক্ষার্থী মশিউর রহমান।

কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন নওরিন আহমেদ নোভা, সহ সভাপতি আল আরাফ মাহাদী প্রিতম ও সাকিব আকবর দীপ্ত। এছাড়াও যুগ্ম সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন নিশাত তামান্না মুমু ও আবদুল্লাহ আল লোফাজ।

কমিটির অন্যান্য পদসমূহে রয়েছেন সাংগঠনিক সম্পাদক তানভীর আহমেদ খান ও এস এম মোহাইমিনুল ইসলাম। দপ্তর সম্পাদক অভিজিৎ দে, উপ-দপ্তর সম্পাদক লোপা ফেরদৌসি মনি।

অর্থ বিষয়ক সম্পাদক মায়মুনা জামান আলভী। প্রচার সম্পাদক হুমায়রা কবির ঝরা, প্রকাশনা সম্পাদক জোবায়দা মহসিন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. আকিল খান, উপ-তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক খাদিজাতুল কুবরা। সাংস্কৃতিক সম্পাদক রিতু দে, উপ-সাংস্কৃতিক সম্পাদক প্রাণ প্রতীম কুণ্ডু, নারী বিষয়ক সম্পাদক ইয়াসনিয়া বুলবুল মুনিয়া।

এছাড়াও কার্যনির্বাহী সদস্য হিসেবে আছেন মোহাম্মদ উল্লাহ রেজা, কিশওয়ার তাহসিন খান, মো. রাসেল শেখ, প্রভাতি দাশ ও খালিদ আহম্মেদ।

বাবু/জেএম





Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy