রাশিয়ার ১১৯ সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

রুশ চলচ্চিত্র পরিচালক নিকিতা মিখালকভসহ ১১৯ জন সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি। ইউক্রেনের

2023-01-09T19:09:55+00:00
2023-01-09T19:09:55+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রাশিয়ার ১১৯ সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে নিষেধাজ্ঞা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ৯ জানুয়ারি, ২০২৩, ৭:০৯ পিএম   (ভিজিট : ১৪৪)
X

রুশ চলচ্চিত্র পরিচালক নিকিতা মিখালকভসহ ১১৯ জন সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি। ইউক্রেনের প্রেসিডেন্ট কার্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত একটি ডকুমেন্ট থেকে এ কথা জানা গেছে।

নিষেধাজ্ঞার আওতায় আরো যারা রয়েছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন-অপেরা সংগীত শিল্পী আনা নেত্রেবকো, দার্শনিক আলেকজান্ডার ডুগিন, রসিয়া সেগোদনিয়া মিডিয়া গ্রুপের জেনারেল ডিরেক্টর দিমিত্রি কিসেলিয়োভ, আরটি টিভি চ্যানেলের প্রধান সম্পাদক মার্গারিটা সিমোনিয়ান। এছাড়া রয়েছেন রাষ্ট্রবিজ্ঞানী, গায়ক ও অভিনেতা। আরো রয়েছেন ইউক্রেনের কয়েকজন বেসামরিক নাগরিক।

নিষেধাজ্ঞাগুলো হলো-ব্যাংক একাউন্ট জব্দ, অর্থনৈতিক ও আর্থিক দায়বদ্ধতা প্রত্যাহার, সাংস্কৃতিক বিনিময় ও সহযোগিতা বন্ধ, ইউক্রেনে প্রবেশ নিষেধ ও ইউক্রেনের রাষ্ট্রীয় পুরস্কার প্রত্যাহারসহ অন্যান্য। এসব নিষেধাজ্ঞা ১০ বছরের জন্যে বহাল থাকবে। এর আগে গত ডিসেম্বরে ক্যানোনিক ইউক্রেনীয় অর্থোডক্স চার্চের সাত পুরোহিতের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছিলেন জেলেনস্কি।

সূত্র : তাস

বাবু/এসআর





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy