হতাশায় শেষ হল যুক্তরাজ্যের প্রথম মহাকাশ অভিযান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

প্রথমবারের মতো মহাকাশে স্যাটেলাইট উৎক্ষেপণের চেষ্টা করেছিল যুক্তরাজ্য। তবে সেই আশার মিশন শেষ হয়েছে হতাশায়। মঙ্গলবার সকালে অভিযান

2023-01-10T21:06:37+00:00
2023-01-10T21:06:37+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
হতাশায় শেষ হল যুক্তরাজ্যের প্রথম মহাকাশ অভিযান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১০ জানুয়ারি, ২০২৩, ৯:০৬ পিএম   (ভিজিট : ১৬৬)
X

প্রথমবারের মতো মহাকাশে স্যাটেলাইট উৎক্ষেপণের চেষ্টা করেছিল যুক্তরাজ্য। তবে সেই আশার মিশন শেষ হয়েছে হতাশায়। মঙ্গলবার সকালে অভিযান পরিচালনাকারী কোম্পানি ভার্জিন অরবিট জানায়, উৎক্ষেপণের পরপরই রকেটটি একটি বড় ধরনের অসঙ্গতি ধরা পড়ে।

মহাকাশে কয়েকটি পর্যবেক্ষণ স্যাটেলাইট স্থাপনের উদ্দেশ্যে এ অভিযান শুরু করেছিল ব্রিটেন। নয়টি ছোটো স্যাটেলাইট ছিল এই রকেটে। তবে উড্ডয়নের দুই ঘণ্টা পরই শুরু হয় হতাশার খবর।

কর্নওয়াল এয়ারপোর্ট নিউকি’র নতুন লঞ্চস্টেশন থেকে ‘কসমিক গার্ল’ নামে পরিচিত রকেটকে সঙ্গে নিয়ে স্যাটেলাইটটি উৎক্ষেপণ হয়। আটলান্টিক মহাসাগরের ৩৫ হাজার ফুট ওপর থেকে আয়ারল্যান্ডের দক্ষিণ দিকে মুক্ত করা হয় এটি।

উৎক্ষেপণে পর পর অভিযানের শুরুতে এটি সঠিকভাবে কাজ করলেও কোম্পানিটির কাছ থেকে খবর আসে ‘অসঙ্গতিতে’ পড়েছে রকেটটি। শেষ পর্যন্ত এটি গন্তব্যে পৌঁছতে পারেনি। জানা গেছে, ভার্জিন অরবিট সিস্টেম তুলনামূলকভাবে নতুন। এটি শুধু ২০২০ সাল থেকে কাজ করছে।

বাবু/এসআর





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy