ন্যাশনাল ব্যাংকের অর্থপাচারের ঘটনা জানতে চাইলো হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক

আইন-আদালত

শান্তনা এন্টারপ্রাইজের নামে ন্যাশনাল ব্যাংক থেকে এলসির মাধ্যমে অর্থপাচারের ঘটনায় ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পর্ষদের বিরুদ্ধে কেনো ব্যবস্থা নয়,

2023-01-11T18:08:18+00:00
2023-01-11T18:08:18+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ন্যাশনাল ব্যাংকের অর্থপাচারের ঘটনা জানতে চাইলো হাইকোর্ট
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১১ জানুয়ারি, ২০২৩, ৬:০৮ পিএম   (ভিজিট : ২৬৬)
X

শান্তনা এন্টারপ্রাইজের নামে ন্যাশনাল ব্যাংক থেকে এলসির মাধ্যমে অর্থপাচারের ঘটনায় ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পর্ষদের বিরুদ্ধে কেনো ব্যবস্থা নয়, তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট।

সেই সঙ্গে ন্যাশনাল ব্যাংকে শান্তনা এন্টারপ্রাইজ সংক্রান্ত এলসি রেকর্ড দাখিল করার নির্দেশ দিয়েছে বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের দ্বৈত বেঞ্চ।

বেসরকারি খাতের ন্যাশনাল ব্যাংক নিয়ম-নীতির তোয়াক্কা না করে ১৪৬ কোম্পানিকে ৮৮৭ কোটি টাকা ঋণ দিয়েছে। ২০২০ সালে ব্যাংকটির তৎকালীন ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক এএসএম বুলবুল অবৈধভাবে এসব ঋণ অনুমোদন করেন।

জানা যায়, ব্যাংকের পরিচালক রন হক সিকদার ও রিক হক সিকদারের উৎসাহে এসব ঋণ অনুমোদন করেন এএসএম বুলবুল।

বাবু/জেএম






Loading...
Loading...


আইন-আদালত এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy