প্রথম দিনেই রেকর্ড গড়লো প্রিন্স হ্যারির ‘স্পেয়ার’ বই

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ব্রিটিশ রাজপুত্র প্রিন্স হ্যারির স্মৃতিকথা ‘স্পেয়ার’ ব্রিটেনে অল্প সময়ে বেশি বিক্রির রেকের্ড গড়েছে। গতকাল মঙ্গলবার বইটি বাজারে আসে।

2023-01-11T18:47:23+00:00
2023-01-11T18:47:23+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
প্রথম দিনেই রেকর্ড গড়লো প্রিন্স হ্যারির ‘স্পেয়ার’ বই
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১১ জানুয়ারি, ২০২৩, ৬:৪৭ পিএম   (ভিজিট : ২৮১)
X

ব্রিটিশ রাজপুত্র প্রিন্স হ্যারির স্মৃতিকথা ‘স্পেয়ার’ ব্রিটেনে অল্প সময়ে বেশি বিক্রির রেকের্ড গড়েছে। গতকাল মঙ্গলবার বইটি বাজারে আসে। ছাপানো বই, ই-বুক ও অডিও ফরম্যাট মিলিয়ে চার লাখ কপি বিক্রি হয়েছে প্রথম দিনেই। বইটির প্রকাশকের দাবি, ব্রিটেনে আর কোনো ননফিকশন বই প্রথম দিনে এত বিক্রি হয়নি।

বিশ্বের বৃহত্তম প্রকাশনা সংস্থা পেঙ্গুইন র‌্যানডম হাউজের লন্ডন শাখা ট্রান্সওয়ার্ল্ড পাবলিশার্সের ব্যবস্থাপনা পরিচালক ল্যারি ফিনলে এক বিবৃতিতে বলেন, বইটি দারুণ চলবে এটা আমরা আগেই জানতাম। তবে এটি আমাদের সর্বোচ্চ প্রত্যাশাকেও ছাড়িয়ে গেছে। আমরা যতদূর জানি, ব্রিটেনে এর আগে শুধু আরেক হ্যারির (‘হ্যারি পটার') বই-ই প্রথম দিনে এর চেয়ে বেশি বিক্রি হয়েছে।

হ্যারির এই স্মৃতিকথার স্প্যানিশ অনুবাদটি ভুল করে নির্ধারিত সময়ের আগেই প্রকাশিত হয়। অবশেষে মঙ্গলবার মূল বইটি বাজারে আসে। ব্রিটিশ রাজপরিবারের অজানা নানা বিষয় উঠে আসায় আগ্রহী পাঠকরা প্রথম দিনেই বইয়ের দোকানে ভিড় করেন। বিশ্বব্যাপী বইটি ১৬টি ভাষায় প্রকাশ পেয়েছে। স্থানীয় সময় বেলা ১২টায় বই বিক্রি শুরু হওয়ার আগেই অনেক দোকানের সামনে অপেক্ষমাণ পাঠকদের লাইন দেখা যায়। এই বইতে প্রিন্স হ্যারি তার বাবা রাজা চার্লস, সৎ মা ক্যামিলা ও বড় ভাই প্রিন্স উইলিয়ামের বিরুদ্ধে নানা অভিযোগ তুলেছেন। যা বিশ্বের সব প্রান্তের পাঠকদের আকৃষ্ট করেছে।

২০২০ সালের শুরুর দিকে ব্রিটিশ রাজপ্রাসাদ ত্যাগ করেছিলেন প্রিন্স হ্যারি ও মেগান। তাদের প্রাসাদ ছাড়ার সিদ্ধান্ত সারা বিশ্বকে নাড়া দেয়। রাজপরিবার ছেড়ে তারা প্রথমে কানাডায় যান। তারপর লস অ্যাঞ্জেলেসে যান। তাদের ঘরে দুই সন্তান রয়েছে।

সূত্র : ডয়চে ভেলে

বাবু/এসআর





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy