প্রকাশ: বুধবার, ১১ জানুয়ারি, ২০২৩, ৬:৫২ পিএম (ভিজিট : ১৬৬)

X
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রের উদ্যোগে গত মঙ্গলবার মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণা অনুদান প্রদানের লক্ষ্যে গবেষকগণের সাথে চুক্তিপত্র স্বাক্ষরিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাউবি উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার বলেন, ১৯৭২ সালের ১০ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে আমদের বিজয় পূর্ণতা লাভ করেছিল। তাই বাউবির ইতিহাসে আজকের চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানটি মাইলফলক হয়ে থাকবে।
বাউবির পক্ষে ০৩ (তিন) জন গবেষকের সাথে চুক্তিপত্রে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) ও অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মাহবুবা নাসরীন।
গবেষকগণের মধ্যে বিশিষ্ট সাংবাদিক ও দৈনিক সমকাল পত্রিকার উপদেষ্টা সম্পাদক আবু সাঈদ খান মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণা অনুদান প্রদানের এরূপ মহতি উদ্যোগ গ্রহণ করায় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়কে ধন্যবাদ জানান ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম।
বাবু/জেএম