রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা ভুল পদক্ষেপ: হাঙ্গেরি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

রাশিয়ার ওপর ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার সমালোচনা করেছে হাঙ্গেরি। দেশটির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান বলেছেন, এই নিষেধাজ্ঞা আরোপ একটি ভুল

2023-01-14T13:27:34+00:00
2023-01-14T13:27:34+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা ভুল পদক্ষেপ: হাঙ্গেরি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৪ জানুয়ারি, ২০২৩, ১:২৭ পিএম   (ভিজিট : ১৭৮)
ভিক্টর অরবান। ছবি: রয়টার্স

ভিক্টর অরবান। ছবি: রয়টার্স

রাশিয়ার ওপর ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার সমালোচনা করেছে হাঙ্গেরি। দেশটির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান বলেছেন, এই নিষেধাজ্ঞা আরোপ একটি ভুল এবং এর অবসান হওয়া উচিত। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

হাঙ্গেরির রাষ্ট্রীয় রেডিওর সঙ্গে আলাপকালে ভিক্টর অরবান বলেন, রাশিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলে জ্বালানির দাম ও মুদ্রাস্ফীতি অর্ধেকে নেমে আসবে।

তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়নকে অবশ্যই রাজনৈতিক সিদ্ধান্ত নিতে হবে।

তার ভাষায়, ‘এটা নিশ্চিত যে, যুক্তরাষ্ট্র যুদ্ধে জিতেছে আর ইউরোপ হেরেছে। রাশিয়া জিতেছে নাকি হেরেছে সেটা নিয়ে বিতর্ক রয়েছে। তবে আমরা যদি অর্থের দিক থেকে বলি, তাহলে রাশিয়া খুব বেশি হারেনি; এমনটা বলার সুযোগ নেই।’

ভিক্টর অরবান বলেন, এই নিষেধাজ্ঞা থামানোর ক্ষমতা হাঙ্গেরির নেই। তবে ফ্রান্স ও জার্মানির মতো দেশগুলোর এমন সুযোগ রয়েছে।

বাবু/এসআর





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy