বিধ্বস্ত উড়োজাহাজ থেকে ৬৮ মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

নেপালের পোখারায় ৭২ আরোহী নিয়ে ইয়েতি এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। নেপালের প্রভাবশালী দৈনিক দ্য কাঠমান্ডু পোস্টের এক

2023-01-15T18:35:13+00:00
2023-01-15T18:35:13+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
নেপালের পোখারা
বিধ্বস্ত উড়োজাহাজ থেকে ৬৮ মরদেহ উদ্ধার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ১৫ জানুয়ারি, ২০২৩, ৬:৩৫ পিএম   (ভিজিট : ১৮৬)
X

নেপালের পোখারায় ৭২ আরোহী নিয়ে ইয়েতি এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। নেপালের প্রভাবশালী দৈনিক দ্য কাঠমান্ডু পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, এখন পর্যন্ত ৬৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

রবিবার স্থানীয় সময় সকাল ১০টা ৫০ মিনিট পর্যন্ত সংযোগ ছিল প্লেনটির। এরপর এটি বিধ্বস্ত হয়। পুরোনো বিমানবন্দর ও পোখারা আন্তর্জাতিক বিমানবন্দরের মাঝে এটি বিধ্বস্ত হয় বলে জানিয়েছেন ইয়েতি এয়ারলাইন্সের মুখপাত্র সুদর্শন বার্তাউলা। 

ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার ২৪ বলছে, প্লেনটি ১৫ বছরের পুরোনো ছিল। বিমানটি নেপালের কাঠমান্ডু থেকে পোখারার উদ্দেশে ছেড়ে যাচ্ছিলো। এতে মোট ৬৮ যাত্রী ও ৪ ক্রু সদস্য ছিলেন।

প্লেনটিতে স্থানীয়দের পাশাপাশি ১৫ বিদেশি নাগরিকও ছিলেন। তাদের মধ্যে পাঁচজন ভারতের, চারজন রাশিয়ান, একজন আইরিশ, দুজন দক্ষিণ কোরিয়ার, একজন অস্ট্রেলিয়ার, একজন ফ্রান্সের ও একজন আর্জেন্টিনার নাগরিক।

সূত্র : দ্য গার্ডিয়ান 

বাবু/এসআর





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy