এইচএসসির ফল প্রকাশ ১১-১২ ফেব্রুয়ারি

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

এইচএসসি-সমমান পরীক্ষায় ফলাফল আগামী ১১ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে প্রকাশ করা হতে পারে। ফলাফল প্রকাশের জন্য আন্তঃশিক্ষা বোর্ড

2023-01-15T18:53:10+00:00
2023-01-15T18:53:10+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
এইচএসসির ফল প্রকাশ ১১-১২ ফেব্রুয়ারি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৫ জানুয়ারি, ২০২৩, ৬:৫৩ পিএম   (ভিজিট : ১৮৭)
X

এইচএসসি-সমমান পরীক্ষায় ফলাফল আগামী ১১ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে প্রকাশ করা হতে পারে। ফলাফল প্রকাশের জন্য আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পক্ষ থেকে শিক্ষা মন্ত্রণালয়ে সম্ভাব্য সময় উল্লেখ করে প্রস্তাব পাঠানো হয়েছে। 

গত বৃহস্পতিবার এ প্রস্তাব পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রী যেদিন সম্মতি দেবেন সেদিন ফলাফল প্রকাশ করা হবে বলে জানা গেছে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সূত্রে জানা গেছে, এইচএসসি-সমমান পরীক্ষার খাতা মূল্যায়ন কাজ শেষ হয়েছে। বর্তমানে ফলাফল প্রকাশের জন্য অন্যান্য কাজ শুরু করা হয়েছে।

আগামী ১১ ফেব্রুয়ারি পরীক্ষার পরবর্তী ৬০ দিন পূর্ণ হবে। ১০ ফেব্রুয়ারি শুক্রবার হওয়ায় এ ফলাফল আগামী ১১ থেকে ১২ ফেব্রুয়ারি প্রকাশের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। প্রথমে ৮ থেকে ১০ ফেব্রুয়ারি এ প্রস্তাব পাঠালেও মন্ত্রণালয় থেকে সেটি ফিরিয়ে দেওয়া হয়। পরে গত বৃহস্পতিবার ১১-১২ ফেব্রুয়ারি নতুন করে প্রস্তাব পাঠানো হয়েছে। এ প্রস্তাব প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হবে। প্রধানমন্ত্রী যেদিন সম্মতি দেবেন সেদিন ফলাফল প্রকাশ করা হবে। গত বছরের এসএসসি-সমমান পরীক্ষা ২ ডিসেম্বর শুরু ৩০ ডিসেম্বর পর্যন্ত তত্ত্বীয় পরীক্ষা চলে। পরবর্তী সাত দিন ব্যবহারিক পরীক্ষা আয়োজন করা হয়।

বিষয়টি নিশ্চিত করে পরীক্ষা আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেন, এইচএসসি পরীক্ষার খাতা মূল্যায়নের কাজ শেষ হয়েছে। ফলাফল প্রকাশের পরবর্তী প্রস্তুতি শুরু হয়েছে। ফল প্রকাশে গত বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ে সম্ভাব্য সময় উল্লেখ করে প্রস্তাব পাঠানো হয়েছে। সেই প্রস্তাবে আগামী ১১ অথবা ১২ ফেব্রুয়ারি উল্লেখ করা হয়েছে।

বাবু/এসআর






Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy