ইন্দোনেশিয়ায় ৬ মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ার উত্তর সুমাত্রায় ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। তবে এতে হতাহত বা ক্ষয়ক্ষতি হয়েছে কি না তা তাৎক্ষণিকভাবে

2023-01-16T11:01:57+00:00
2023-01-16T11:01:57+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ইন্দোনেশিয়ায় ৬ মাত্রার ভূমিকম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৬ জানুয়ারি, ২০২৩, ১১:০১ এএম   (ভিজিট : ১৫২)
X


ইন্দোনেশিয়ার উত্তর সুমাত্রায় ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। তবে এতে হতাহত বা ক্ষয়ক্ষতি হয়েছে কি না তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। স্থানীয় সময় সোমবার (১৬ জানুয়ারি) সকালে এ ভূমিকম্প আঘাত হানে।

ইউরোপিয়ান-মেডিটেরিনিয়ান সিমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, ভূমিকম্পটি সমুদ্রপৃষ্ঠ থেকে ৮০ কিলোমিটার বা ৪৯ দশমিক ৭০ মাইল গভীরে ছিল।

এর আগে ১০ জানুয়ারি গভীর সমুদ্রে ৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প হয়। যার প্রভাবে পূর্ব ইন্দোনেশিয়ার একটি কম জনবহুল দ্বীপের বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছিল।

জাতীয় দুর্যোগ প্রশমন সংস্থা জানিয়েছে, সে সময় ইন্দোনেশিয়ার তানিম্বার দ্বীপপুঞ্জ এবং দক্ষিণ-পশ্চিম মালুকু জেলার দুটি স্কুল ভবন এবং ১২৪টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। তবে সেই ভূমিকম্পে কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

এছাড়া গত বছরের ২১ নভেম্বর দেশটির পশ্চিম জাভা প্রদেশে ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছিল। তখন মৃত্যু হয়েছিল ৪৪ জনের।

মূলত বিস্তীর্ণ দ্বীপপুঞ্জ, প্রশান্ত মহাসাগরীয় অববাহিকায় আগ্নেয়গিরির চাপে প্রায়ই ইন্দোনেশিয়ায় ভূমিকম্প অনুভূত হয়।

-বাবু/এ.এস








Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy