৩য় স্থান অর্জন করেছে তিতুমীর কলেজের উৎস

মেহেদী হাসান পিয়াস, তিতুমীর কলেজ

শিক্ষা

বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশন এবং বাংলাদেশ কারাতে অর্গানাইজেশনের আয়োজনে যশোরে অনুষ্ঠিত হয় ৪র্থ আন্তর্জাতিক মুক্ত কারাতে চ্যাম্পিয়নশিপ ২০২৩

2023-01-16T17:40:43+00:00
2023-01-16T17:42:24+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আন্তর্জাতিক কারাতে চ্যাম্পিয়নশিপ
৩য় স্থান অর্জন করেছে তিতুমীর কলেজের উৎস
মেহেদী হাসান পিয়াস, তিতুমীর কলেজ
প্রকাশ: সোমবার, ১৬ জানুয়ারি, ২০২৩, ৫:৪০ পিএম  আপডেট: ১৬.০১.২০২৩ ৫:৪২ পিএম  (ভিজিট : ১৮৮)
X

বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশন এবং বাংলাদেশ কারাতে অর্গানাইজেশনের  আয়োজনে যশোরে  অনুষ্ঠিত হয় ৪র্থ আন্তর্জাতিক মুক্ত কারাতে চ্যাম্পিয়নশিপ ২০২৩ এ (- ৫৫ কেজি পুরুষ সিনিয়র ক্যাটাগরিতে ফাইট করে) তৃতীয় স্থান (ব্রোঞ্জ পদক) অর্জন করেছেন তিতুমীর কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২১ - ২২ সেশনের শিক্ষার্থী জোবায়ের উৎস (২১)। 
গত ১৩ ও ১৪ জানুয়ারি দুই দিন যশোর জিমনেশিয়ামে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ভারত, নেপাল, ভুটান এই তিন দেশের ৩০০ এর অধিক কারাতেকা এখানে অংশগ্রহণ করে। দুই দিনের প্রতিযোগিতা শেষে গত ১৪ তারিখ (শনিবার) বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।  

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর ডেপুটি কমিশনার এম ডি তমিজুল ইসলাম খান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা ক্রীড়া পরিষদের সাধারণ সম্পাদক ইয়াকুব কবির। আরও উপস্থিত ছিলেন শিহান কিতামুরা তেতসুরো (বাংলাদেশ কারাতে জাতীয় দলের প্রধান কোচ) সহ আরোও গুরুত্বপূর্ণ ব্যক্তিরা।

বাবু/জেএম





Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy