‘বাঁধন’ ইউনিটের জোনাল পরিষদের কমিটি গঠন

মেহেদী হাসান পিয়াস, তিতুমীর কলেজ

শিক্ষা

স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন সরকারি তিতুমীর কলেজ ‘বাঁধন’ ইউনিটের জোনাল পরিষদের ২০২৩ সালের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। ১৭

2023-01-16T18:00:21+00:00
2023-01-16T18:00:21+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সরকারি তিতুমীর কলেজ
‘বাঁধন’ ইউনিটের জোনাল পরিষদের কমিটি গঠন
মেহেদী হাসান পিয়াস, তিতুমীর কলেজ
প্রকাশ: সোমবার, ১৬ জানুয়ারি, ২০২৩, ৬:০০ পিএম   (ভিজিট : ২৮২)
X

স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন সরকারি তিতুমীর কলেজ ‘বাঁধন’ ইউনিটের জোনাল পরিষদের ২০২৩ সালের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। ১৭ সদস্যবিশিষ্ট নতুন কমিটিতে নওশীন নাওয়ার কেয়া সভাপতি ও মো. ইলিয়াস সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। বাঁধন ইউনিটের কেন্দ্রীয় সহসভাপতি এনামুল হাসান ভার্চুয়াল এ কমিটি ঘোষণা করেন।

সদ্য নতুন সভাপতি নওশীন নাওয়ার কেয়া বলেন, ‘একের রক্ত অন্যের জীবন রক্তই হোক আত্মার বাঁধন’ এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশের সব মানুষের মধ্যে রক্ত দানকে ছড়িয়ে দেওয়ার জন্য এই সংগঠন প্রতিষ্ঠা হয়েছে। এই সংগঠনটি শুধু সরকারি তিতুমীর কলেজে নয় বরং কার্যক্রমের দিক দিয়ে দেশের সব বিশ্ববিদ্যালয় এবং কলেজের শিক্ষার্থীদের ভেতর ভীতি দূর করে রক্ত দানে এগিয়ে আনতে কাজ করছে।

সাধারণ সম্পাদকের দায়িত্ব পাওয়া মোহাম্মদ ইলিয়াস বলেন, আমাদের প্রধান উদ্দেশ্যেই হবে সবাইকে নিজ রক্তের গ্রুপ জানিয়ে দেওয়া ও রক্ত দানে আগ্রহী করে তোলা। নতুন কমিটির অন্য সদস্যরা হলেন- জোনাল প্রতিনিধি মো. শাকিল আহাম্মেদ, সহ-সভাপতি মো. আকরামুল হোসাইন (রাহিদ), নুসরাত জাহান মিতি, সহসম্পাদক শাহাদাত হোসেন সামি, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান আখন্দ, সহ সাংগঠনিক সম্পাদক মো. খুরশিদ হাসান অনিক, কোষাধ্যক্ষ সামিয়া আক্তার স্বর্ণা, দফতর সম্পাদক রিফাতুল শাহিক, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু আবদুল্লাহ মো. গালিব, তথ্য ও শিক্ষা বিষয়ক সম্পাদক মো. শিহাব শারার এবং নির্বাহী সদস্য পদে মো. শাখাওয়াত হোসেন, আবরার মোহাম্মদ, আনিকা পারভীন, আকলিমা আফরোজ আঁখি, এস এম নাহিদ। এছাড়াও তিন অনুষদ (কলা, বিজ্ঞান, বাণিজ্য) এর আলাদা উপকমিটি প্রকাশ করা হয়।

প্রসঙ্গত, সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীদের রক্তদানে উৎসাহী করার লক্ষ্যে ২০০৬ সালের ৯ মে সরকারি তিতুমীর কলেজ বাঁধন ইউনিটের কার্যক্রম শুরু হয়।

বাবু/জেএম





Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy