নেপালে বিমান বিধ্বস্ত: আরও ২ মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

নেপালে ৭২ আরোহী নিয়ে বিমান দুর্ঘটনায় আরও ২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ বাকি ২ জনের সন্ধানে

2023-01-17T15:23:30+00:00
2023-01-17T15:23:30+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
নেপালে বিমান বিধ্বস্ত: আরও ২ মরদেহ উদ্ধার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ জানুয়ারি, ২০২৩, ৩:২৩ পিএম   (ভিজিট : ১৮৫)
X


নেপালে ৭২ আরোহী নিয়ে বিমান দুর্ঘটনায় আরও ২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ বাকি ২ জনের সন্ধানে অভিযান চলছে। 

নেপাল পুলিশ জানায়, মঙ্গলবার নতুন করে আরও দুজনের মরদেহ উদ্ধার করেছে তারা। এ নিয়ে দুর্ঘটনাস্থল থেকে মোট ৭০টি মরদেহ উদ্ধার করা হলো।

এদিকে সোমবার পর্যন্ত ৪১টি মরদেহের পরিচয় শনাক্ত করেছে কর্তৃপক্ষ। তারা জানান, পরিচয় শনাক্ত হওয়া মরদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আর যাদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি, তাদের কাঠমান্ডুতে পাঠানো হবে।

অন্যদিকে, উদ্ধার হওয়া ‘ব্ল্যাকবক্স’ দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে সেনাবাহিনী। বিমান বিধ্বস্তের কারণ খতিয়ে দেখছে তারা। 

রোববার সকালে কাঠমান্ডু থেকে পোখারা যাওয়ার পথে বিধ্বস্ত হয় ইয়েতি এয়ারলাইনসের বিমানটি।

-বাবু/এ.এস






Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy