ইউক্রেনে হেলিকপ্টার বিধ্বস্ত, স্বরাষ্ট্রমন্ত্রীসহ নিহত ১৮

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইউক্রেনের রাজধানীতে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীসহ ১৮ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। খবর

2023-01-18T15:30:38+00:00
2023-01-18T15:30:38+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ইউক্রেনে হেলিকপ্টার বিধ্বস্ত, স্বরাষ্ট্রমন্ত্রীসহ নিহত ১৮
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৮ জানুয়ারি, ২০২৩, ৩:৩০ পিএম   (ভিজিট : ১৭৬)
X


ইউক্রেনের রাজধানীতে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীসহ ১৮ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। খবর বিবিসির।

জানা গেছে, কিয়েভের পূর্বাঞ্চলে একটি কিন্ডারগার্টেনের কাছে হেলিকপ্টারটি মারাত্মকভাবে বিধ্বস্ত হয়। নিহতদের মধ্যে তিনজন শিশুও রয়েছে। তাছাড়া চিকিৎসার জন্য ১৫ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত স্বরাষ্ট্রমন্ত্রীর নাম ডেনিস মোনাস্তিরস্কি। তার সঙ্গে আরও আটজন হেলিকপ্টারটিতে ছিলো।ব্রোভারি শহরতলিতে বিধ্বস্ত হওয়ার পর তার প্রথম উপ-মন্ত্রী ও সচিবও মারা গেছেন বলে জানিয়েছে কর্মকর্তারা

ইউক্রেনের জাতীয় পুলিশ প্রধান ইহোর ক্লাইমেনকো ফেসবুকে জানিয়েছেন, হেলিকপ্টারটি ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি সার্ভিসের অধীনে ছিল।

দুর্ঘটনা কবলিত হেলিকপ্টারটি ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি পরিষেবার অন্তর্গত বলে ফেসবুকে জানিয়েছেন ইউক্রেনের জাতীয় পুলিশ প্রধান ইহোর ক্লাইমেনকো।

দুর্ঘটনার পর কিয়েভের আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান ওলেক্সি কুলেবা জানান, ব্রোভারিতে দুর্ঘটনায় ২৯ জন আহত হওয়ার পাশাপাশি ১৮ জন নিহত হয়েছেন।

দুর্ঘটনার পর কিন্ডারগার্টেনের কাছে আগুন ছড়িয়ে পড়ে এবং শিশু ও কর্মীদের ভবন থেকে সরিয়ে নেওয়া হয়। একটি জ্বলন্ত ভবনের বাইরে হেলিকপ্টারের ধ্বংসাবশেষ দেখা গেছে।

দুর্ঘটনার সময় জায়গাটি অন্ধকার এবং কুয়াশাচ্ছন্ন ছিল। প্রাথমিক প্রতিবেদনে দেখা গেছে, হেলিকপ্টারটি কিন্ডারগার্টেনে আঘাত করার পর একটি আবাসিক ভবনের কাছে বিধ্বস্ত হয়।

সূত্র : বিবিসি

-বাবু/এ.এস







Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy