ইন্দোনেশিয়ায় ৭ মাত্রার প্রবল শক্তিশালী ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপে আঘাত হেনেছে সাত মাত্রার প্রবল শক্তিশালী ভূমিকম্প। স্থানীয় সময় বুধবার (১৮ জানুয়ারি) বেলা ১১টা ৬

2023-01-18T15:48:39+00:00
2023-01-18T15:48:39+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ইন্দোনেশিয়ায় ৭ মাত্রার প্রবল শক্তিশালী ভূমিকম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৮ জানুয়ারি, ২০২৩, ৩:৪৮ পিএম   (ভিজিট : ১৭৮)
X


ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপে আঘাত হেনেছে সাত মাত্রার প্রবল শক্তিশালী ভূমিকম্প। স্থানীয় সময় বুধবার (১৮ জানুয়ারি) বেলা ১১টা ৬ মিনিটে দেশটিতে আঘাত হানে এ ভূকম্পন। এর প্রভাব এতটাই শক্তিশালী ছিল যে প্রতিবেশী দেশ ফিলিপাইনেও সেটি অনুভূত হয়েছে। খবর রয়টার্সের।

ভূমিকম্পটিতে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্র-ভিত্তিক প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার প্রথমে সুনামি সতর্কতা জারি করলেও কিছুক্ষণ পরেই তা প্রত্যাহার করে নেয়। ইন্দোনেশিয়ার ভূপ্রকৃতিবিদ্যা সংস্থাও জানিয়েছে, এতে সুনামির আশঙ্কা নেই।

ইন্দোনেশীয় সংস্থাটি জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মেলোনগুয়ান শহর থেকে ১৪১ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এবং কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ৬৪ কিলোমিটার গভীরে। প্রথম ভূমিকম্পের পর অন্তত ১০টি আফটার শক অনুভূত হয়েছে বলেও জানিয়েছে ভূপ্রকৃতিবিদ্যা সংস্থা।

রয়টার্সের খবরে বলা হয়েছে, ভূমিকম্প আঘাত হানার পরপরই আশপাশের শহরগুলোর বাসিন্দারা আতঙ্কে ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন।

ইকা নামে মেলোনগুয়ানের এক বাসিন্দা টেলিফোনে জানান, ভূমিকম্পে তাদের পুরো বাড়ি কাঁপছিল।

-বাবু/এ.এস






Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy