ঢাবি ছাত্র অধিকার পরিষদের কমিটি বিলুপ্ত ঘোষণা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

শিক্ষা

ছাত্র অধিকার পরিষদ, ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। বুধবার (১৮ জানুয়ারি) সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি

2023-01-18T21:16:07+00:00
2023-01-18T21:16:07+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঢাবি ছাত্র অধিকার পরিষদের কমিটি বিলুপ্ত ঘোষণা
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৮ জানুয়ারি, ২০২৩, ৯:১৬ পিএম   (ভিজিট : ১৬৪)
X

ছাত্র অধিকার পরিষদ, ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। বুধবার (১৮ জানুয়ারি) সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লা ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আদীব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার মেয়াদোত্তীর্ণ হওয়ায় কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো। একই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আখতার হোসেনকে কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এবং সাধারণ সম্পাদক আকরাম হোসাইনকে কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে অন্তর্ভুক্ত করা হলো।

এদিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র অধিকার পরিষদের নতুন কমিটি গঠনের জন্য তিন সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়েছে।

এতে কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি তারিকুল ইসলামকে প্রধান নির্বাচন কমিশনার এবং দপ্তর সম্পাদক মো. সানাউল্লাহ এবং প্রচার সম্পাদক রাসেল আহমেদকে নির্বাচন কমিশনার করা হয়েছে।

বাবু/এসআর 





Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy