স্বর্ণ পদক পাচ্ছেন রাবির ১০৩ শিক্ষার্থী

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, রাবি

শিক্ষা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) স্বর্ণ পদক পাচ্ছেন ১০৩ জন শিক্ষার্থী। ৩০ জানুয়ারি (সোমবার) কৃতি শিক্ষার্থীদের হাতে এ পদক তুলে

2023-01-18T21:37:39+00:00
2023-01-18T21:37:39+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
স্বর্ণ পদক পাচ্ছেন রাবির ১০৩ শিক্ষার্থী
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, রাবি
প্রকাশ: বুধবার, ১৮ জানুয়ারি, ২০২৩, ৯:৩৭ পিএম   (ভিজিট : ১৬৪)
X

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) স্বর্ণ পদক পাচ্ছেন ১০৩ জন শিক্ষার্থী। ৩০ জানুয়ারি (সোমবার) কৃতি শিক্ষার্থীদের হাতে এ পদক তুলে দেবেন শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি। 

বুধবার (১৮ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সুলতান-উল-ইসলাম।

উপ-উপাচার্য বলেন, বিভিন্ন বিভাগের প্রথম শ্রেণিসহ প্রথমস্থান অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের হাতে ডা. এ.কে খান স্বর্ণ পদক, অগ্রণী ব্যংক স্বর্ণ পদক ও মমতাজউদ্দিন স্বর্ণ পদক, এই তিন ক্যাটাগরিতে ১০৩ জন শিক্ষার্থীর হাতে তুলে দেবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এসময় উপস্থিত থাকবেন কৃতি শিক্ষার্থীদের অভিভাবকরাও।

তিনি আরও বলেন, এদিন ১৭ কোটি টাকা ব্যয়ে আধুনিকায় করা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কাজী নজরুল ইসলাম অডিটোরিয়ামটিরও উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী।

জানা গেছে, কাজি নজরুল ইসলাম অডিটোরিয়ামকে আধুনিকায়ন করতে ব্যয় করা হয়েছে প্রায় ১৭ কোটি টাকা। এতে থাকছে অত্যাধুনিক প্রযুক্তি ও সাউন্ড সিস্টেম, সেন্ট্রাল এয়ারকন্ডিশন, টাইলস, প্রায় দুই হাজারেরও অধিক আসনসহ থাকছে আধুনিক সোফা ও ওয়াশরুমের ব্যবস্থা।

বাবু/এসআর





Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy