নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর জেসিন্ডা পদত্যাগ ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

সবাইকে চমকে দিয়ে পদত্যাগের ঘোষণা দিয়েছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) তিনি জানান, আগামী মাসের শুরুতেই

2023-01-19T09:29:23+00:00
2023-01-19T09:29:23+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর জেসিন্ডা পদত্যাগ ঘোষণা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি, ২০২৩, ৯:২৯ এএম   (ভিজিট : ১৭১)
X

সবাইকে চমকে দিয়ে পদত্যাগের ঘোষণা দিয়েছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) তিনি জানান, আগামী মাসের শুরুতেই পদত্যাগ করবেন তিনি, এমনকি অংশ  নেবেন না পুননির্বাচনে। 

২০২০ সালে দেশটির ৫৩তম জাতীয় নির্বাচনে ন্যাশনাল পার্টির প্রধান কলিন্সকে হারিয়ে দ্বিতীয়বারের মতো ক্ষমতায় আসেন জেসিন্ডা আরডার্ন। ২০১৭ সালে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে বিশ্বের সর্বকনিষ্ঠ নারী সরকার প্রধান হওয়ারও মাইলফলক অর্জন করেছিলেন তিনি। 

এক বিবৃতিতে জেসিন্ডা বলেন, ‘আমার ভবিষ্যত বিবেচনা করার জন্য গ্রীষ্মের ছুটি বেছে নিয়েছিলাম। ভেবেছিলাম, এ সময়ের মধ্যে আমার যা যা প্রয়োজন, তা খুঁজে পাবো। কিন্তু দুর্ভাগ্যবশত পাইনি। এই মুহূর্তে আমি যদি দায়িত্ব পালন অব্যাহত রাখি তাহলে তা দেশের জন্য ভালো হবে না।’

জেসিন্ডার দল লেবার পার্টি দুই বছর আগে দেশটির সাধারণ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পায়। কিন্তু সাম্প্রতিক সময়ে তাদের প্রধান প্রতিদ্বন্দ্বি কনজারভেটিভ পার্টির জনপ্রিয়তা বেড়েছে। এদিকে, নিউজিল্যান্ডের নতুন নির্বাচনের তারিখও জানিয়েছেন জেসিন্ডা। তিনি বলেছেন, ২০২৩ সালের ১৪ অক্টোবর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।

বাবু/পিকু





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy