তিব্বতে তুষার ধসে ৮ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

তিব্বতের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় অঞ্চলের নাইংচি শহরে তুষার ধসে অন্তত আটজন নিহত হয়েছেন। রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, মৃতদেহ উদ্ধার ও নিখোঁজদের

2023-01-19T10:17:00+00:00
2023-01-19T10:17:00+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
তিব্বতে তুষার ধসে ৮ জন নিহত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি, ২০২৩, ১০:১৭ এএম   (ভিজিট : ১৫৬)
X


তিব্বতের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় অঞ্চলের নাইংচি শহরে তুষার ধসে অন্তত আটজন নিহত হয়েছেন। রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, মৃতদেহ উদ্ধার ও নিখোঁজদের সাহায্যের তদারকি করার জন্য একটি দল পাঠিয়েছে চীন সরকার।

সিনহুয়া নিউজ এজেন্সি জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার (১৭ জানুয়ারি) রাত ৮টায় মেনলিং কাউন্টির পাই গ্রাম ও মেডগ কাউন্টির ডক্সং লা টানেলের কিছু অংশ পর রাস্তার একটি অংশে তুষার ধস হয়। ফলে সেখানে লোকজন ও যানবাহন আটকা পড়ে। তবে এ ঘটনায় কতজন নিখোঁজ ছিল তা স্পষ্ট নয়।

রাষ্ট্রীয় গণমাধ্যম সমর্থিত গ্লোবাল টাইমস জানিয়েছে, স্থানীয় কর্তৃপক্ষ উদ্ধার কাজের জন্য ঘটনাস্থলে ১৩১ জন ও ২৮টি গাড়ি পাঠিয়েছে। তিব্বতের স্বায়ত্তশাসিত অঞ্চলে একটি ওয়ার্কিং গ্রুপও পাঠিয়েছে চীনের জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয়।

বুধবার (১৮ জানুয়ারি) ১ হাজার ফুট তুষার সরিয়ে উদ্ধার কাজ পরিচালনার জন্য ২৪৬ জন উদ্ধারকারী, ৭০টিরও বেশি যানবাহন, ১০টি বড় আকারের সরঞ্জাম ও ৯৯৪টি অনুসন্ধান ডিভাইস পাঠানো হয়েছে।

প্রায় ৯ হাজার ৩০০ ফুট গড় উচ্চতায় অবস্থিত নাইংচিকে ‘তিব্বতের সুইজারল্যান্ড’ হিসাবে বিবেচনা করা হয়।

-বাবু/এ.এস






Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy