ইবিতে ভর্তি নিয়ে বিড়ম্বনা

বুলেটিন ডেস্ক

শিক্ষা

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষে শুধু অষ্টম মেধাতালিকার ভর্তি চলছে। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) এ তালিকার

2023-01-19T10:49:26+00:00
2023-01-19T10:49:26+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ইবিতে ভর্তি নিয়ে বিড়ম্বনা
বুলেটিন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি, ২০২৩, ১০:৪৯ এএম   (ভিজিট : ১৫২)
X

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষে শুধু অষ্টম মেধাতালিকার ভর্তি চলছে। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) এ তালিকার ভর্তি কার্যক্রম শেষ হবে। তবে প্রথম থেকে সপ্তম মেধাতালিকায় স্থান প্রাপ্তদের অনেকেই ভর্তি হতে আসছেন। এ নিয়ে বিড়ম্বনায় পড়েছেন ভর্তিচ্ছু, ইউনিট সমন্বয়কারীসহ ভর্তি কার্যক্রম সংশ্লিষ্টরা। প্রথম থেকে সপ্তম তালিকা বাদে শুধু অষ্টম তালিকা থেকে ভর্তি নেওয়ায় এ বিড়ম্বনা সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সপ্তম মেধাতালিকায় স্থান প্রাপ্তদের প্রাথমিক ভর্তি শেষে ৪৬৪টি আসন খালি ছিল। এসব আসন পূর্ণ করতে প্রক্রিয়ায় পরিবর্তন আনে কর্তৃপক্ষ। এ প্রক্রিয়া অনুযায়ী ১৫-১৬ জানুয়ারির মধ্যে আগ্রহীদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে বা সশরীরে ভর্তি নিশ্চায়ন করতে হয়েছে।

পরে মেধাক্রম অনুযায়ী ১৭ জানুয়ারি বিষয় বরাদ্দ দিয়ে অষ্টম মেধাতালিকা প্রকাশ করে কর্তৃপক্ষ। একইসঙ্গে ১৮ ও ১৯ জানুয়ারি শুধু এই তালিকা থেকে ভর্তি নেওয়া হবে বলে ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এছাড়া খালি আসনে ভর্তি শেষে প্রথম থেকে সপ্তম তালিকায় স্থান প্রাপ্তদের চূড়ান্ত ভর্তি ও ক্লাস শুরুর বিষয়ে পরে জানানো হবে।

তবে অষ্টম তালিকায় স্থান প্রাপ্তরা ছাড়াও প্রথম থেকে সপ্তম মেধাতালিকায় স্থান পাওয়া ভর্তিচ্ছুরাও এখন ভর্তি হতে আসছেন। কিন্তু ভর্তি না নেওয়ায় তারা দুশ্চিন্তায় রয়েছেন।

ভর্তি হতে আসা ফয়সাল আহমেদ নামে এক শিক্ষার্থী বলেন, উল্টো প্রক্রিয়ায় ভর্তি চলছে। প্রথম থেকে সপ্তম তালিকা বাদ দিয়েই অষ্টম তালিকার ভর্তি নিচ্ছে। এজন্য কনফিউজড ও দুশ্চিন্তায় ছিলাম।

আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. আহসান-উল-আম্বিয়া বলেন, প্রথম থেকে সপ্তম তালিকা পর্যন্ত যারা প্রাথমিক ভর্তি নিশ্চায়ন করেছে তাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই। তারা তো ভর্তি হয়েই আছে। খালি আসন পূর্ণ করে তাদের চূড়ান্ত ভর্তি ও ক্লাস শুরুর সময় জানিয়ে দেওয়া হবে। আগামী এক সপ্তাহের মধ্যে সব প্রক্রিয়া সম্পন্ন হবে বলে আশা করছি।

‘বি’ ইউনিটের সমন্বয়কারী অধ্যাপক ড. মিয়া মো. রাসিদুজ্জামান বলেন, শুধু অষ্টম মেধাতালিকায় সাবজেক্ট পাওয়া শিক্ষার্থীদের ভর্তি চলছে। প্রথম থেকে সপ্তম তালিকা পর্যন্ত ভর্তিচ্ছুরাও অনেকে ভর্তি হতে চলে এসেছে। তারা হয়তো বিজ্ঞপ্তি ভালো করে পড়েইনি।

বাবু/পিকু





Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy