চতুর্থবারের মতো রুশ রাষ্ট্রদূতকে তলব করলো কানাডা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইউক্রেনে সম্প্রতি রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় বেশ কয়েকজন বেসামরিক লোক নিহত হয়েছেন। আর তাই এ হামলার ব্যাখ্যা জানতে রাশিয়ার

2023-01-19T16:29:00+00:00
2023-01-19T16:29:00+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
চতুর্থবারের মতো রুশ রাষ্ট্রদূতকে তলব করলো কানাডা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি, ২০২৩, ৪:২৯ পিএম   (ভিজিট : ১৪২)
X


ইউক্রেনে সম্প্রতি রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় বেশ কয়েকজন বেসামরিক লোক নিহত হয়েছেন। আর তাই এ হামলার ব্যাখ্যা জানতে রাশিয়ার রাষ্ট্রদূতকে তলব করেছে কানাডা।

বুধবার রাশিয়ার রাষ্ট্রদূতকে তলব করে কানাডা। এ নিয়ে গত এক বছরে চতুর্থবারের মতো রাষ্ট্রদূত ওলেগ স্টেপানোভকে তলব করে কানাডা।

কানাডার পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলি বলেছেন, 'নিরপরাধ নাগরিকদের ওপর রাশিয়ার বর্বরতা আমরা কোনোভাবেই সহ্য করব না।'
গত শনিবার দিনিপ্রো অঞ্চলের একটি ভবনে হামলা হয়। এতে নিহত হন ৬ শিশুসহ প্রায় ৪৫ ইউক্রেনীয়। 

দিনিপ্রো শহর কাউন্সিল জানিয়েছে, ওই দিনের হামলায় ৯ তলা ভবনের প্রায় ৭২টি অ্যাপার্টমেন্ট ধ্বংস হয়ে গেছে। যাতে প্রায় চার হাজার বাসিন্দা ছিল। 

সূত্র : রয়টার্স।

-বাবু/এ.এস






Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy