ভারত-চীনের সঙ্গে ঋণ পুনর্গঠন আলোচনা সফলের পথে : রনিল বিক্রমাসিংহে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

অর্থনৈতিক সংকটে বিপর্যস্ত দেশ শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে জানিয়েছেন, দেশের অর্থনীতিকে ফের সঠিক পথে ফেরাতে চীন ও ভারতের

2023-01-19T19:05:42+00:00
2023-01-19T19:05:42+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভারত-চীনের সঙ্গে ঋণ পুনর্গঠন আলোচনা সফলের পথে : রনিল বিক্রমাসিংহে
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি, ২০২৩, ৭:০৫ পিএম   (ভিজিট : ১৩৮)
X

অর্থনৈতিক সংকটে বিপর্যস্ত দেশ শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে জানিয়েছেন, দেশের অর্থনীতিকে ফের সঠিক পথে ফেরাতে চীন ও ভারতের সঙ্গে ঋণ পুনর্গঠন সংক্রান্ত যে আলোচনা শুরু করেছিল তার সরকার— তা সাফল্যের মুখ দেখছে।


বৃহস্পতিবার শ্রীলঙ্কার প্রেসিডেন্টের কার্যালয়ের গণমাধ্যম বিভাগ থেকে দেওয়া এক বিবৃতিতে নিশ্চিত করা হয়েছে এ তথ্য।


বিবৃতিতে এ সম্পর্কে বলা হয়, ‘আমরা আমাদের মিত্র ও অংশীদারদের (ভারত-চীন) সঙ্গে ঋণ পুনর্গঠন সম্পর্কিত আলোচনা শুরু করেছি এবং সেই আলোচনা ইতোমধ্যে সাফল্যের মুখ দেখছে।’


গত কয়েক বছরে চীন থেকে শত শত কোটি ডলার ঋণ নিয়েছে শ্রীলঙ্কার সাবেক রাজাপাকসে সরকার। তারপর ২০২১ সাল থেকে অর্থনৈতিক সংকট শুরুর পর থেকে ভারতের কাছে থেকেও দেশটি গ্রহণ করেছে কয়েকশ’ কোটি টাকার ঋণ।


কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভে ডলারের মজুত প্রায় শেষ হয়ে যাওয়ায় সেসব ঋণ দ্রুত পরিশোধ এই মুহূর্তে একেবারেই অসম্ভব শ্রীলঙ্কার পক্ষে। পাশাপাশি, দেশের অর্থনীতিকে রক্ষা করতে হলে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ঋণদাতা সংস্থা আইএমএফের ঋণ সহায়তা ছাড়া আর কোনো উপায়ও নেই।


বাবু/জেএম 







Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy