পোশাক শিল্পের বিশেষায়িত শিক্ষার জন্য আসছে সিবিইউএফটি

বুলেটিন নিউজ ডেস্ক

শিক্ষা

তৈরি পোশাক শিল্পের বিশেষায়িত শিক্ষার জন্য চট্টগ্রামে চালু হচ্ছে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়। আগামী মার্চের প্রথম দিকে চট্টগ্রাম বিজিএমইএ

2023-01-19T23:03:33+00:00
2023-01-19T23:03:33+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
পোশাক শিল্পের বিশেষায়িত শিক্ষার জন্য আসছে সিবিইউএফটি
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি, ২০২৩, ১১:০৩ পিএম   (ভিজিট : ১৪৮)
X

তৈরি পোশাক শিল্পের বিশেষায়িত শিক্ষার জন্য চট্টগ্রামে চালু হচ্ছে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়। আগামী মার্চের প্রথম দিকে চট্টগ্রাম বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (সিবিইউএফটি) নামে প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রম শুরু হবে। প্রাথমিকভাবে এতে চারটি বিভাগে ৩৫ জন করে ১৪০ শিক্ষার্থী ভর্তি করানো হবে। এছাড়া আরও একটি অনুষদের অধীনে বিশ্ববিদ্যালয়টিতে দুটি বিভাগ চালুর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিশ্ববিদ্যালয়টির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান নাসির উদ্দিন চৌধুরী।

এসময় তিনি বলেন, দেশের গতানুগতিক শিক্ষাব্যবস্থা উল্লেখযোগ্য হারে বেকার তরুণ তৈরি করছে। সেখানে থেকে বেরিয়ে কারিগরি শিক্ষা বিস্তারে প্রধানমন্ত্রীর দিকনির্দেশনা রয়েছে। এ নির্দেশনা বাস্তবায়নে বিজিএমইএ গুরুত্বের সঙ্গে কাজ করছে। এর অংশ হিসেবে আধুনিক ফ্যাশন টেকনোলজিতে প্রশিক্ষিত তরুণ তৈরি করতে চট্টগ্রামে বিশেষায়িত বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করা হয়।

এর আগে ২০১৩ সালে সিবিআইএফটি প্রতিষ্ঠা হয়। প্রতিষ্ঠানটি থেকে ইতোমধ্যে ৫ শতাধিক ছাত্র-ছাত্রী স্নাতক ডিগ্রি অর্জন করে তৈরি পোশাক শিল্পের ব্যবস্থাপনায় অংশগ্রহণ করেছেন। পরবর্তীতে এটিকে বিশ্ববিদ্যালয়ে রূপ দিতে উদ্যোগ নেওয়া হয়। ২০২০ সালে এটির অনুমোদনের জন্য প্রধানমন্ত্রীর কাছে আবেদন করা হয়। পরবর্তীতে শিক্ষা মন্ত্রণালয় ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) মাধ্যমে ২০২২ সালে ২৪ অক্টোবর ভবন স্থাপনের অনুমতি পায় সিবিইউএফটি।

সংবাদ সম্মেলনে সিবিইউএফটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান নাসির উদ্দিন চৌধুরী জানান, ২১ জানুয়ারি শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও মন্ত্রণালয়ের উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলসহ বিশিষ্টজনেরা বিশ্ববিদ্যালয়টির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

বাবু/এসআর 







Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy