তুরস্কের আকাশে বিরল ‘ইউএফও’ মেঘ!

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

আনআইডেন্টিফায়েড ফ্লাইং অবজেক্ট বা ‘ইউএফও’ নিয়ে মাঝে মধ্যেই আলোচনার সৃষ্টি হয়। যা নিয়ে বিজ্ঞানীদের পাশাপাশি সাধারণ মানুষও উচ্ছ্বসিত

2023-01-21T15:19:49+00:00
2023-01-21T15:19:49+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
তুরস্কের আকাশে বিরল ‘ইউএফও’ মেঘ!
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২১ জানুয়ারি, ২০২৩, ৩:১৯ পিএম   (ভিজিট : ২৪০)
X

আনআইডেন্টিফায়েড ফ্লাইং অবজেক্ট বা ‘ইউএফও’ নিয়ে মাঝে মধ্যেই আলোচনার সৃষ্টি হয়। যা নিয়ে বিজ্ঞানীদের পাশাপাশি সাধারণ মানুষও উচ্ছ্বসিত হয়ে থাকেন।

এবার তুরস্কের আকাশে দেখা গেল তেমনই রহস্যময় মেঘ। বিরল গঠনের এই মেঘ তৈরি করেছিল দৃষ্টিবিভ্রম, অনেকের কাছেই এটা লাগছিল ইউএফও’র (আনআইডেন্টিফাইড ফ্লায়িং অবজেক্ট) মতো।

এনডিটিভির খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার সকালে তুরস্কের উত্তরপশ্চিমাঞ্চলীয় শহরে বুরসায় অদ্ভুত এই রঙিন মেঘের দেখা মেলে। অনেক মানুষ মেঘের বিস্ময়কর এ গঠন দেখতে জড়ো হয়েছিলেন, অনেকেই ছবি তুলেছেন ভিডিও করেছেন আর সেগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন।

লেন্টিকুলার মেঘ নামে পরিচিত প্রায় বৃত্তকার মেঘের ঢেউয়ের মতো এ গঠনটি সূর্যোদয়ের সময় দেখা যেতে থাকে. আর প্রায় এক ঘণ্টার মতো আকাশে ছিল, এর মাঝখানে বড় একটি গর্তও ছিল।

তবে তুরস্কের স্টেট মেটিওরোলজিক্যাল সার্ভিস প্রাকৃতিক এই বিরল ঘটনাটি কেবল একটি ‘লেন্টিকুলার ক্লাউড’ বলে জানিয়েছে। এ ধরনের মেঘগুলো তাদের বাঁকা ও ফানেল আকৃতির চেহারার জন্য পরিচিত। 

লেন্টিকুলার মেঘ তৈরি হয় যখন বায়ুমণ্ডলের স্তরটি স্যাচুরেশনের ঠিক ওপরে থাকে, যার অর্থ তারা পাহাড় এবং পর্বতের ওপর প্রবল বাতাসের ওঠানামার ফলে তৈরি হয় যখন বাতাস স্থিতিশীল এবং আর্দ্র থাকে। ঘন মেঘের ওপর সূর্যরশ্মি পড়ায় এমন লাল-কমলা-হলুদ রঙ ধারণ করে মেঘ। বিজ্ঞানীরা জানিয়েছেন, পার্বত্য এলাকায় বায়ুপ্রবাহ বাধাগ্রস্ত হয়ে অনেক সময় একই স্থানে পাক খেতে থাকে। এ পরিস্থিতিতে বায়ুর অংশবিশেষ উপরের দিকে উঠে গিয়ে শীতল হয় ও এ ধরনের মেঘের গঠন তৈরি করে।

পাহাড়ি এলাকায় সাধারণত শীতকালেই এ ঘরনের মেঘের গঠন বেশি দেখা যায়। তবে বছরের অন্য সময়েও মেঘের এমন গঠন সম্ভব। এই ধরনের মেঘ দেখা যাওয়ার পরদিন সংশ্লিষ্ট অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা থাকে।

বাবু/পিকু





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy