ইউক্রেনে শেষ পর্যন্ত লড়বে রাশিয়া, সতর্কবার্তা ইইউ’র

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনী শেষ পর্যন্ত লড়ে যাবে বলে সতর্কবার্তা দিয়েছেন ইউরোপের দেশগুলোর জোট ইউরোপীয় ইউনিয়নের (ইইউ)

2023-01-21T15:56:02+00:00
2023-01-21T16:07:22+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ইউক্রেনে শেষ পর্যন্ত লড়বে রাশিয়া, সতর্কবার্তা ইইউ’র
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২১ জানুয়ারি, ২০২৩, ৩:৫৬ পিএম  আপডেট: ২১.০১.২০২৩ ৪:০৭ পিএম  (ভিজিট : ১৫৩)
X

চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনী শেষ পর্যন্ত লড়ে যাবে বলে সতর্কবার্তা দিয়েছেন ইউরোপের দেশগুলোর জোট ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রনীতি বিভাগের কমিশনার জোসেপ বরেল। রুশ বাহিনীর হামলা থেকে ইউক্রেনকে রক্ষার জন্য দেশটিতে অস্ত্র সহায়তা প্রদানের ধারাবাহিকতা বজায় রাখা প্রয়োজন বলেও উল্লেখ করেছেন তিনি।

শুক্রবার স্পেনের রাজধানী মাদ্রিদে আয়োজিত ইইউ’র এক বৈঠকে বরেল বলেন, ‘রাশিয়া একটি মহান দেশ এবং রুশরা এমন জাতি, যা যে কোনো লড়াই শেষ পর্যন্ত লড়ে যায়। অনেক সময় হয়তো সাময়িকভাবে তারা বিপর্যস্ত হয়, কিন্তু একসময় ঠিকই ফিরে আসে। ১৮১২ সালে নেপোলিয়ন বোনাপার্ট রাশিয়ায় আগ্রাসন চালাতে গিয়ে ব্যর্থ হয়েছিলেন; একই পরিণতি হয়েছিল ১৯৪১ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মান বাহিনীর সঙ্গেও। তারাও সেখানে (অভিযান চালাতে গিয়ে) ব্যর্থ হয়েছিল।’

‘তাই এ যুদ্ধে রাশিয়া হেরে গেছে কিংবা রুশ বাহিনীর সেনাসদস্যরা ক্লান্ত হয়ে পড়েছেন— এমন ধারণা পুরোপুরি অযৌক্তিক ও ভুল। হয়তো এখন রুশ সেনারা ইউক্রেনের কিছু জায়গায় পিছু হটছে, কিন্তু এখনও দেশটির সামরিক বাহিনীর বিপুল শক্তি ও সক্ষমতা আছে।’

ইতোমধ্যে যুক্তরাষ্ট্র ও ইউরোপের গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছেন—শিগগিরই ইউক্রেনে বড় ধরনের হামলা চালাতে যাচ্ছে রাশিয়া। এ পরিস্থিতিতে ইউক্রেনের পাশে সহায়তা নিয়ে দাঁড়ানো ইউরোপের কর্তব্য ‍উল্লেখ করে জোসেপ বরেল বলেন, ‘এখন আমাদের উচিত ইউক্রেনকে জরুরি সামরিক উপকরণ ও সমরাস্ত্র সহায়তা দেওয়া অব্যাহত রাখা। কারণ এখন কেবল ইউক্রেনকে রক্ষা নয়, বর‌ং যে কোনো মূল্যে আমাদের রাশিয়াকে প্রতিহত করতে হবে।’

এদিকে, রাশিয়ার সম্ভাব্য হামলা থেকে বাঁচতে ন্যাটোর সদস্যরাষ্ট্রদের কাছে লিওপার্ড সিরিজের ট্যাংক চেয়েছিল ইউক্রেন। এ ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণে শুক্রবার জার্মানিতে বৈঠকও করেছে ন্যাটোর ৫০ সদস্যরাষ্ট্র; কিন্তু বৈঠকে ট্যাংক পাঠানোর প্রশ্নে ঐকমত্যে পৌঁছাতে পারেননি সদস্যরাষ্ট্রের প্রতিনিধিরা।

ট্যাংকের জন্য যুক্তরাষ্ট্রের কাছেও তদবির শুরু করেছে ইউক্রেন। সামরিক সহায়তা হিসেবে দেশটির অত্যাধুনিক সমরযান আব্রাম ট্যাংক চেয়েছেন জেলেনস্কি। শুক্রবার হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ‘সামরিক সহায়তা হিসেবে ইউক্রেন যা যা চেয়েছে, তার সবই দেশটিকে দেওয়া হবে।’

তবে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তর পেন্টাগনের এক জেষ্ঠ্য কর্মকর্তা বার্তাসংস্থা রয়টার্সকে জানিয়েছেন, ইউক্রেনের জন্য সর্বশেষ সহায়তা প্যাকেজে সাঁজোয়া যান, অস্ত্র ও গোলাবারুদ অন্তর্ভুক্ত করা হয়েছে এবং আপাতত দেশটিকে আব্রাম ট্যাংক দেওয়ার কোনো পরিকল্পনা যুক্তরাষ্ট্রের নেই।

বাবু/পিকু





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy