রাজধানীতে মাদকবিরোধী অভিযান, গ্রেফতার ৪৫
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২২ জানুয়ারি, ২০২৩, ১০:৫৩ এএম আপডেট: ২৪.০১.২০২৩ ১১:১৮ এএম (ভিজিট : ১৯২)

X
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)’র বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
গ্রেফতারের সময় তাদের কাছে থেকে ৪৭৬৩ পিস ইয়াবা, ১ ১ গ্রাম ২৭৭ পুরিয়া হেরোইন, ১১ কেজি গাঁজা ও ১০ লিটার দেশিমদ জব্দ করা হয়।
শনিবার সকাল ছয়টা থেকে রবিবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এই অভিযান চালানো হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৩টি মামলা হয়েছে।
-বাবু/এ.এস