তীব্র শৈত্যপ্রবাহ শুরু দক্ষিণ কোরিয়ায়

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

দক্ষিণ কোরিয়ায় এ বছরের রেকর্ড পরিমাণ তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যাবে। এসময় তাপমাত্রা থাকবে মাইনাস ১৭ ডিগ্রি সেলসিয়াস। স্থানীয়

2023-01-23T21:38:26+00:00
2023-01-23T21:38:26+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
তীব্র শৈত্যপ্রবাহ শুরু দক্ষিণ কোরিয়ায়
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৩ জানুয়ারি, ২০২৩, ৯:৩৮ পিএম   (ভিজিট : ১৫৪)
X

দক্ষিণ কোরিয়ায় এ বছরের রেকর্ড পরিমাণ তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যাবে। এসময় তাপমাত্রা থাকবে মাইনাস ১৭ ডিগ্রি সেলসিয়াস। 


স্থানীয় সময় সোমবার (২৩ জানুয়ারি) রাত থেকে দক্ষিণ কোরিয়ায় তীব্র শৈত্যপ্রবাহ শুরু হবে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যমগুলো। 


খবরে বলা হয়েছে, তাপমাত্রা গতকালের (রোববার) তুলনায় ১০ থেকে ১৫ ডিগ্রি বেশি হ্রাস পাবে। আজ রাত থেকে বেশিরভাগ উপকূল গাংউওনদো পার্বত্য অঞ্চল, জেজু দ্বীপ এবং খিয়ংসানবুকদোর অভ্যন্তরের কিছু অংশ জুড়ে শক্তিশালী বাতাস প্রবাহিত হবে। 


বুধবার (২৫ জানুয়ারি) পর্যন্ত শৈতপ্রবাহ চলমান থাকবে। তবে বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) থেকে তাপমাত্রা স্বাভাবিক হয়ে আসবে এবং সপ্তাহের দ্বিতীয়ার্ধে আবারও বিভিন্ন জায়গায় ঘন ঘন তুষারপাত ও বৃষ্টিপাত হবে।


এদিকে অতিরিক্ত ভারি তুষারপাত হওয়ার সম্ভাবনার কারণে মঙ্গলবার (২৫ জানুয়ারি) আন্তর্জাতিক ফ্লাইটগুলো বাতিল করার সম্ভাবনা রয়েছে।


বাবু/জেএম







Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy