ভারতে চোরাচালান বন্ধে স্বর্ণের আমদানিশুল্ক কমাচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ব্যাপকভাবে বাড়তে থাকা চোরাচালানে লাগাম দিতে স্বর্ণের আমদানিশুল্ক কমাচ্ছে ভারত। দেশটির কেন্দ্রীয় সরকারের অর্থ ও বাণিজ্য মন্ত্রণালয়ের একাধিক

2023-01-23T21:44:01+00:00
2023-01-23T21:44:01+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ভারতে চোরাচালান বন্ধে স্বর্ণের আমদানিশুল্ক কমাচ্ছে
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৩ জানুয়ারি, ২০২৩, ৯:৪৪ পিএম   (ভিজিট : ১৪৫)
X

ব্যাপকভাবে বাড়তে থাকা চোরাচালানে লাগাম দিতে স্বর্ণের আমদানিশুল্ক কমাচ্ছে ভারত। দেশটির কেন্দ্রীয় সরকারের অর্থ ও বাণিজ্য মন্ত্রণালয়ের একাধিক উচ্চপর্যায়ের কর্মকর্তা রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছেন।


স্বর্ণের আন্তর্জাতিক বাজারে দ্বিতীয় শীর্ষ ক্রেতাদেশ ভারত। ব্যাপক চাহিদা থাকায় আগেও দেশটির বাজারে আমদানির পাশপাশি চোরাই পথেও স্বর্ণ আসত, কিন্তু করোনা মহামারি শুরুর পর থেকে স্বর্ণ চোরাচালানে রীতিমতো উল্লম্ফণ ঘটেছে। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে— চোরা কারবারিদের দৌরাত্ম্যের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বৈধ আমদানিকারকরা।


আক্ষরিক অর্থেই গত বছরের শেষ তিন মাস লোকসান গুণতে বাধ্য হয়েছেন বৈধ আমদানিকারীরা এবং এর দায় তারা সম্পূর্ণভাবে দিয়েছেন স্বর্ণ চোরাচালন বন্ধে কেন্দ্রীয় সরকারের ব্যর্থতাকে।


ভারতের কেন্দ্রীয় সরকারের অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা রয়টার্সকে বলেন, ‘কেন্দ্রীয় সরকার বেশ ভালোভাবেই অবগত যে, বর্তমান বাজার পরিস্থিতির সাপেক্ষে ভারতে স্বর্ণের আমদানি শুল্ক খুবই উচ্চ এবং এই কারণে আমদানিকারকরা চাপের মধ্যে আছেন। এই সমস্যা সমাধানে নতুন শুল্ককাঠামো ঘোষণা করা হবে এবং শিগগিরই তা হবে।’


২০২২ সালের মাঝামাঝি পর্যন্ত ভারতে স্বর্ণ আমদানির শুল্ক ছিল ৭ দশমিক ৫ শতাংশ; কিন্তু ওই বছর জুলাই মাসে এই হার আরও ১২ দশমিক ৫ শতাংশ বাড়িয়ে দেয় সরকার। বর্তমানে দেশটিতে স্বর্ণের আমদানির শুল্কহার ১৮ দশমিক ৪৫ শতাংশ।


বাবু/জেএম 







Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy