ক্যালিফোর্নিয়ায় ফের গোলাগুলি, নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় এক শহরের দুই জায়গায় নির্বিচার গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এবার নিহত হয়েছেন সাতজন।সোমবার স্যান ফ্রান্সিসকো থেকে প্রায়

2023-01-24T10:31:34+00:00
2023-01-24T10:31:34+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ক্যালিফোর্নিয়ায় ফের গোলাগুলি, নিহত ৭
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ জানুয়ারি, ২০২৩, ১০:৩১ এএম   (ভিজিট : ১৬৭)
X


যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় এক শহরের দুই জায়গায় নির্বিচার গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এবার নিহত হয়েছেন সাতজন।

সোমবার স্যান ফ্রান্সিসকো থেকে প্রায় ৫০ কিলোমিটার দক্ষিণে হাফ মুন বে শহরে গুলিবর্ষণের এ ঘটনা ঘটে। মঙ্গলবার (২৪ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

চীনা নববর্ষ উপলক্ষে লস অ্যাঞ্জেলেসে একটি নৃত্যানুষ্ঠানে বন্দুক হামলার ৪৮ ঘণ্টারও কম সময়ের মধ্যে সোমবার এমন ঘটনা ঘটলো। এদিনে ঘটনায় ক্যালিফোর্নিয়াতে সাত জন এবং আইওয়ায় দুই জন নিহত হয়েছেন। লস অ্যাঞ্জেলেসের ওই ঘটনায় নিহত হয়েছিলেন ১১ জন।

উত্তর ক্যালিফোর্নিয়ার হাফ মুন বে এলাকার খামারে গুলিবর্ষণের ঘটনায় সাত জন নিহত এবং তিন জন গুরুতর আহত হয়েছে। টুইটারে দেওয়া পোস্টে কাউন্টি শেরিফ জানিয়েছেন, ‘সন্দেহভাজন অপরাধীকে হেফাজতে রাখা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের জন্য আর কোনও হুমকি নেই।’

আইওয়া অঙ্গরাজ্যে স্টার্টস রাইট হিয়ার নামের একটি স্কুলে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে দুই শিক্ষার্থী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিন জন। তাদের মধ্যে দুই জনের অবস্থা গুরুতর।

-বাবু/এ.এস






Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy