বাউবি শিক্ষক সমিতির নির্বাচন

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচনে বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী শিক্ষক ফোরাম পূর্ণ প্যানেল জয়লাভ করেছে। সভাপতি পদে অধ্যাপক

2023-01-25T19:07:55+00:00
2023-01-25T19:07:55+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
বাউবি শিক্ষক সমিতির নির্বাচন
সভাপতি আনোয়ারুল, সম্পাদক আব্দুস সাত্তার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৫ জানুয়ারি, ২০২৩, ৭:০৭ পিএম   (ভিজিট : ১৮৭)
X

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির  নির্বাচনে বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী শিক্ষক ফোরাম পূর্ণ প্যানেল জয়লাভ করেছে। সভাপতি পদে অধ্যাপক আনোয়ারুল ইসলাম এবং সাধারণ সম্পাদক পদে আব্দুস সাত্তার জয় লাভ করেন। বিশ্ববিদ্যালয়ের গাজীপুরস্থ মূল ক্যাম্পাসের সেমিনার হলে আজ বুধবার এই নির্বাচন অনুষ্ঠিত হয়।

বিজয়ী অন্যান্যরা হলেন সহ-সভাপতি মো. আনোয়ারুল ইসলাম, কোষাধ্যক্ষ মশিউর রহমান, যুগ্ম-সম্পাদক কামরুজ্জামান এবং সাংস্কৃতিক সম্পাদক আরিফুল ইসলাম।

কার্যনির্বাহী পরিষদের সদস্য পদে অধ্যাপক ড. কেএম রেজানুর রহমান, অধ্যাপক ড. সোয়াইব আহমেদ, অধ্যাপক ড. সরকার মো. নোমান, অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, ড. মোহাম্মদ আব্দুল হামিদ, মেহেরীন মুনজারীন রত্না, ড. শহীদুর রহমান, সুমা কর্মকার ও শেখ ফরিদ নির্বাচিত হয়েছেন। 

বাবু/জেএম






Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy