ঢাবি-অধিভুক্ত কলেজের ১০৯ শিক্ষার্থী বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

পরীক্ষায় নকল, নারী উত্ত্যক্তকরণ, বিশ্ববিদ্যালয়ের নিয়মবহির্ভূত কর্মকাণ্ড ও মাদকদ্রব্য গ্রহণসহ বিভিন্ন অপরাধমূলক কাজের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়

2023-01-25T22:30:31+00:00
2023-01-25T22:30:31+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ঢাবি-অধিভুক্ত কলেজের ১০৯ শিক্ষার্থী বহিষ্কার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৫ জানুয়ারি, ২০২৩, ১০:৩০ পিএম   (ভিজিট : ১৬৭)
X

পরীক্ষায় নকল, নারী উত্ত্যক্তকরণ, বিশ্ববিদ্যালয়ের নিয়মবহির্ভূত কর্মকাণ্ড ও মাদকদ্রব্য গ্রহণসহ বিভিন্ন অপরাধমূলক কাজের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও এর অধিভুক্ত কলেজের ১০৯ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।


বুধবার (২৫ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির এক সভায় এ বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রোক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী এ তথ্য নিশ্চিত করেন।


তিনি জানান, বহিষ্কৃত ১০৯ শিক্ষার্থীর মধ্যে একজনকে স্থায়ীভাবে এবং বাকি ১০৮ জন শিক্ষার্থীকে সাময়িক ও বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে। স্থায়ীভাবে বহিষ্কারকৃত ওই শিক্ষার্থীর নাম মো. নাজমুল আলম ওরফে জিম নাজমুল। তিনি সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। গত বছরের ৩১ অক্টোবর দিবাগত রাত ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনে রাজু ভাস্কর্যের পাদদেশে ইভটিজিংয়ের অভিযোগ প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে শাস্তিমূলক এ ব্যবস্থা নেয় শৃঙ্খলা কমিটি।


বাবু/এসআর







Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy