ইরানে আজারবাইজান দূতাবাসে সশস্ত্র হামলায় নিরাপত্তা প্রধান নিহত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরানে অবস্থিত আজারবাইজান দূতাবাস হামলার শিকার হয়েছে। আজারবাইজানের পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিক বিবৃতিতে জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার (২৭ জানুয়ারি)

2023-01-27T15:10:36+00:00
2023-01-27T15:10:36+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ইরানে আজারবাইজান দূতাবাসে সশস্ত্র হামলায় নিরাপত্তা প্রধান নিহত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৭ জানুয়ারি, ২০২৩, ৩:১০ পিএম   (ভিজিট : ১৩৮)
X

ইরানে অবস্থিত আজারবাইজান দূতাবাস হামলার শিকার হয়েছে। আজারবাইজানের পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিক বিবৃতিতে জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার (২৭ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

রুশ বার্তা সংস্থা ইন্টারফেক্সে জানা গেছে, হামলা প্রতিহত করতে গিয়ে দূতাবাসের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আজারবাইজানের আইন প্রয়োগকারী এক কর্মকর্তা নিহত এবং একজন আহত হন।

তেহরানের পুলিশ জানিয়েছে, হামলায় জড়িত থাকায় সন্দেহেভাজন একজনকে আটক করেছে তারা। এ ঘটনার পেছনে তার উদ্দেশ্য কী তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ প্রধানের বরাতে ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিমের খবরে বলা হয়েছে, সন্দেহভাজন ব্যক্তি দুইটি ছোট বাচ্চা নিয়ে দূতাবাসে প্রবেশ করেছিল।

পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, হামলাকারী নিরাপত্তা বেষ্টনী ভেদ করে একটি কালাশনিকভ অ্যাসল্ট রাইফেল দিয়ে নিরাপত্তার প্রধানকে হত্যা করে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হওয়া একটি ভিডিও প্রকাশ হয়েছে। দূতাবাসের ভবনের ভেতরে একটি দরজার কাঁচ ভাঙা এবং আরও কিছু ক্ষতিগ্রস্ত অবস্থায় দেখা গেছে।

ইরানে কয়েক লাখ আজারবাইজন লোক বসবাস করে আসছে।

সূত্র: আল জাজিরা, ইন্টারফেক্স

বাবু/এসআর







Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy