জেরুজালেমের একটি উপাসনালয়ে বন্দুক হামলা, নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

পূর্ব জেরুজালেমে সিনাগগে বন্দুকধারীর হামলায় কমপক্ষে সাত জন নিহত হয়েছেন।শুক্রবার (২৭ জানুয়ারি) রাতে শহরের নেভ ইয়াকভ পাড়ায় এই

2023-01-28T09:18:25+00:00
2023-01-28T09:18:25+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
জেরুজালেমের একটি উপাসনালয়ে বন্দুক হামলা, নিহত ৮
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৮ জানুয়ারি, ২০২৩, ৯:১৮ এএম   (ভিজিট : ১৪২)
X

পূর্ব জেরুজালেমে সিনাগগে বন্দুকধারীর হামলায় কমপক্ষে সাত জন নিহত হয়েছেন। 

শুক্রবার (২৭ জানুয়ারি) রাতে শহরের নেভ ইয়াকভ পাড়ায় এই ঘটনা ঘটে। 

ইসরায়েলের জরুরি পরিষেবাগুলো জানায়, ঘটনাস্থলেই ১৫ বছর বয়সী এক শিশু ও ৭০ বছর বয়সী এক নারীসহ পাঁচ জন নিহত হয়েছেন। হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া, ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর গুলিতে ২১ বছর বয়সী ওই বন্দুকধারীও নিহত হন। 

দ‌্যা নিউইয়র্ক টাইমসের খবরে বলা হয়েছে, এই বন্দুক হামলার ঘটনায় ইসরায়েলি ও ফিলিস্তিনিদের মধ্যে নতুন করে প্রাণঘাতী সহিংসতা ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।  

পুলিশের এক বিবৃতিতে বলা হয়, রাত সোয়া ৮টার দিকে একটি গাড়িতে করে আসে বন্দুকধারী। জেরুজালেমে সিনাগগে উপাসনালয় হিসেবে ব্যবহৃত ভবনে সন্ত্রাসী হামলা চালায়। বন্দুকধারীকেও নিষ্ক্রিয় (হত্যা) করা হয়েছে। ঘটনাস্থলে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

বাবু/পিকু






  বিষয়:   পূর্ব জেরুজালেম  সিনাগগ  জেরুজালেম  আন্তর্জাতিক 



Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy