ডেনমার্কে কোরআন অবমাননার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআন অবমাননার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।শ‌নিবার (২৮ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক

2023-01-28T14:43:54+00:00
2023-01-28T14:43:54+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ডেনমার্কে কোরআন অবমাননার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৮ জানুয়ারি, ২০২৩, ২:৪৩ পিএম   (ভিজিট : ১৪৫)
X

ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআন অবমাননার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।

শ‌নিবার (২৮ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।

বিবৃ‌তিতে বলা হয়, সারা বিশ্বের মুসলমানদের পবিত্র মূল্যবোধ ও ধর্মীয় প্রতীকের অবমাননার এমন জঘন্য কর্মকাণ্ডে বাংলাদেশ আবারও গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের স্বার্থে সংশ্লিষ্ট সবাইকে এ ধরনের অযৌক্তিক উসকানি ও ইসলামোফোবিয়া থেকে বিরত থাকার আহ্বান জানায় বাংলাদেশ।

শুক্রবার ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনের পাশে একটি মসজিদের সামনে কোরআন পোড়ানোর ঘটনা ঘটেছে।

সম্প্রতি সুইডেনে কট্টর ডানপন্থী কর্তৃক তুরস্কের দূতাবাসের সামনে কোরআন পোড়ানোর ঘটনা ঘটে। এরপর নেদারল‌্যান্ড‌সের হে‌গেও কোরআন পোড়ানোর ঘটনা ঘটে।

বাবু/এসআর





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy