কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশে ভর্তিতে বিশেষ ছাড়!

শিক্ষা

কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হচ্ছে আগামী ৩১ জানুয়ারি ২০২৩ ওসমানী স্মৃতি মিলনায়তনে। এতে প্রধান অতিথি

2023-01-28T17:14:43+00:00
2023-01-28T17:14:43+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
প্রথম সমাবর্তন
কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশে ভর্তিতে বিশেষ ছাড়!
প্রকাশ: শনিবার, ২৮ জানুয়ারি, ২০২৩, ৫:১৪ পিএম   (ভিজিট : ২৪৯)
X

কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হচ্ছে আগামী ৩১ জানুয়ারি ২০২৩ ওসমানী স্মৃতি মিলনায়তনে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। শান্তিতে নোবেলজয়ী ও ভারতের শিশু অধিকারকর্মী কৈলাস সত্যার্থী সমাবর্তন বক্তা হিসেবে শিক্ষার্থীদের সঙ্গে তাঁর অভিজ্ঞতা বিনিময় করবেন।

সমাবর্তন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে এখন সাজ সাজ রব। প্রথম সমাবর্তনের বিশেষ এই ক্ষণকে আরও বিশেষায়িত করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ভর্তি ফিতে দিচ্ছে বিশেষ ছাড়। শুরু হয়েছে ‘কনভোকেশন স্পেশাল এ্যাডমিশন কার্নিভাল’।

দুই সপ্তাহব্যাপী এই কার্নিভালে এইচএসসি ও এ লেভেলের শিক্ষার্থীদের জন্য ভর্তি ফি ৪,০০০ টাকা এবং ডিপ্লোমাধারীদের জন্য ভর্তি ফি ১,০০০ টাকা।

এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে টিউশন ফির ওপরে ১০০ শতাংশ পর্যন্ত বৃত্তি থাকছে।  পাশাপাশি তিন বা ততোধিক ছাত্র/ছাত্রী একসাথে ভর্তি হলে তারা টিউশন ফিতে ৫ শতাংশ ছাড় পাবে।    

এমবিএ-র ছাত্র-ছাত্রীদের জন্য টিউশন ফিতে ৫০ শতাংশ ও এক্সিকিউটিভ এমবিএ-র জন্য ৬০ শতাংশ  ছাড় থাকছে। সকল বিষয়ে ভর্তিচ্ছুদের জন্য টিউশন ফির ওপর রয়েছে ৪০ শতাংশ ছাড়। 

বিশ্ববিদ্যালয়টিতে স্নাতক পর্যায়ে রয়েছে বিবিএ, ইইই, সিএসই, ইংরেজি, এলএলবি, মিডিয়া কমিউনিকেশন এ্যান্ড জার্নালিজম এবং শিপিং এ্যান্ড মেরিটাইম সায়েন্স। স্নাতকোত্তর পর্যায়ে রয়েছে মেরিটাইম ট্রান্সপোর্টেশন ও লজিস্টিকস, এমবিএ এবং এক্সিকিউটিভ এমবিএ। এছাড়া ইইই ও সিএসইতে রয়েছে ডিপ্লোমা ডিগ্রিধারীদের ভর্তির সুযোগ। উল্লেখ্য,  কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-ই বাংলাদেশের একমাত্র বিশ্ববিদ্যালয় যেখানে ব্লু ইকোনমির অপার সম্ভাবনাময় ‘শিপিং এ্যান্ড মেরিটাইম সয়েন্স’ বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি দেওয়া হয়।

ভর্তি সংক্রান্ত সকল তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.cub.edu.bd) পাওয়া যাবে। বিস্তারিত তথ্যের জন্য ফোন করা যাবে ০১৭০-৭০৭০২৮০, ০১৭০-৭০৭০২৮১, ০১৭০-৭০৭০২৮৪  নম্বরে।
 
উক্ত নম্বরগুলোতে হোয়াটসঅ্যাপে ম্যাসেজ করেও চ্যাট করা যাবে সিইউবির অ্যাডমিশন সংশ্লিষ্টদের সঙ্গে। কানাডিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ-এর ক্যাম্পাসের ঠিকানা: প্লট-খ, ২০১/১, প্রগতি সরণী, ঢাকা-১২১২, বাংলাদেশ।

বাবু/এসআর





Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy