পেরুতে বাস খাদে পড়ে নিহত ২৪

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

অর্ধশতাধিক যাত্রী নিয়ে পেরুতে দুর্ঘটনার কবলে পড়েছে একটি বাস। এতে ওই বাসের ২৪ জন যাত্রী নিহত হয়েছে। স্থানীয়

2023-01-29T12:32:28+00:00
2023-01-29T12:32:28+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
পেরুতে বাস খাদে পড়ে নিহত ২৪
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ২৯ জানুয়ারি, ২০২৩, ১২:৩২ পিএম   (ভিজিট : ১৪৪)
X


অর্ধশতাধিক যাত্রী নিয়ে পেরুতে দুর্ঘটনার কবলে পড়েছে একটি বাস। এতে ওই বাসের ২৪ জন যাত্রী নিহত হয়েছে। স্থানীয় সময় শনিবার (২৮ জানুয়ারি) ভোরে দেশটির উত্তরাঞ্চলে যাত্রীবাহী একটি বাস পাহাড়ের খাদে পড়ে গেলে এ ঘটনা ঘটে। 

পেরুর পুলিশ স্থানীয় গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছে বলে রোববার (২৯ জানুয়ারি) এক প্রতিবেদনে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, পেরুর পরিবহন তত্ত্বাবধায়ক সংস্থা (সুট্রান) এক বিবৃতিতে এই দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে। তবে ওই বিবৃতিতে দুর্ঘটনায় কোনো প্রাণহানি বা আহতের তথ্য উল্লেখ করা হয়নি।

পেরুতে সড়ক দুর্ঘটনা তুলনামূলকভাবে সাধারণ বিষয়। কারণ দেশটির অনেক চালক বিপজ্জনক রাস্তায় এবং যথাযথ প্রশিক্ষণ ছাড়াই যানবাহন চালিয়ে থাকেন।

এর আগে ২০২১ সালে আন্দিজ পর্বতের একটি হাইওয়েতে বাস দুর্ঘটনার মুখে পড়ার পর ২৯ জন প্রাণ হারিয়েছিল।

-বাবু/এ.এস






Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy