নারীদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় নিষিদ্ধ করল তালেবান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

বিশ্ববিদ্যালয়ে আফগান নারীরা পড়তে পারবেন না সেই ঘোষণা আগেই দিয়েছিলো তালেবান সরকার। এবার তাদের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের ওপর

2023-01-29T15:23:25+00:00
2023-01-29T15:23:25+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নারীদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় নিষিদ্ধ করল তালেবান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ২৯ জানুয়ারি, ২০২৩, ৩:২৩ পিএম   (ভিজিট : ১৯৭)
X


বিশ্ববিদ্যালয়ে আফগান নারীরা পড়তে পারবেন না সেই ঘোষণা আগেই দিয়েছিলো তালেবান সরকার। এবার তাদের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের ওপর নিষেধাজ্ঞা এলো।

আফগানিস্তানে ছাত্রীদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিষিদ্ধ করার সিদ্ধান্তের এক মাসের মধ্যে দেশটির শিক্ষা মন্ত্রণালয় এবার বেসরকারি বিশ্ববিদ্যালয়ে তাদের ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ বন্ধের নির্দেশনা দিয়েছে।

শনিবার (২৮ জানুয়ারি) রয়টার্স এর এক প্রতিবেদেন বলা হয়, উচ্চ শিক্ষা মন্ত্রণালয়ের চিঠির উদ্ধৃতি দিয়ে এক প্রতিবেদনে জানিয়েছে, যেসব শিক্ষা প্রতিষ্ঠান এ নির্দেশনা মানবে না সেটির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

তালেবান সরকার পরিচালিত মন্ত্রণালয়ের ওই নির্দেশে ফেব্রুয়ারি মাসে শুরু হতে যাওয়া ভর্তি পরীক্ষায় নারীদের অংশ নেওয়ার সুযোগ বন্ধের কথা বলা হয়েছে। উচ্চ শিক্ষা থেকে নারীদের দূরে রাখতে তালেবান নীতির অংশ হিসেবে এ সিদ্ধান্ত বলে জানানো হয়েছে।

কাবুলসহ আফগানিস্তানের উত্তরের প্রদেশগুলোর উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে এ চিঠি পাঠানো হয়েছে। ফেব্রুয়ারির শেষ দিকে এসব প্রতিষ্ঠানে ভর্তি পরীক্ষা হওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, গত ২১ ডিসেম্বর পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তালেবান শাসিত দেশটিতে নারীদের বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ বন্ধ করে দেওয়া হয়। 

-বাবু/এ.এস






Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy