একাই ৩৩ আসনে লড়বেন ইমরান খান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

পাকিস্তানের আসন্ন উপনির্বাচনে একাই ৩৩টি আসনে লড়বেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের চেয়ারম্যান ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। দেশটিতে এই

2023-01-30T12:04:52+00:00
2023-01-30T12:04:52+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
একাই ৩৩ আসনে লড়বেন ইমরান খান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ৩০ জানুয়ারি, ২০২৩, ১২:০৪ পিএম   (ভিজিট : ২০০)
X


পাকিস্তানের আসন্ন উপনির্বাচনে একাই ৩৩টি আসনে লড়বেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের চেয়ারম্যান ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। দেশটিতে এই আগামী ১৬ই মার্চ এই উপনির্বাচন অনুষ্ঠিত হবে। খবর জিও নিউজের।

এর মাধ্যমে নতুন নজির গড়তে যাচ্ছেন ইমরান খান। পাকিস্তানের ইতিহাসে এই প্রথম এতোগুলো আসনে লড়ছেন কোন ব্যক্তি।

রোববার লাহোরে পিটিআইয়ের মূল কমিটির এক বৈঠকের পর সংবাদ সম্মেলনে দলটির ভাইস চেয়ারম্যান শাহ মাহমুদ কোরেশি এ খবর দিয়েছেন। তিনি বলেন, আমরা উপনির্বাচনে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছি এবং ইমরান খান সব আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন ইমরান খান।

এর আগে গত বছরের অক্টোবরে অনুষ্ঠিত উপনির্বাচনে ৮টি আসন থেকে নির্বাচন করেছিলেন পিটিআই চেয়ারম্যান। এর মধ্যে ৬টিতেই জয় পেয়েছিলেন তিনি।

প্রসঙ্গত, স্পিকার রাজা পারভেজ আশরাফ পিটিআই সাংসদদের পদত্যাগপত্র গ্রহণ করার পরে আসনগুলি শূন্য হয়।

পিটিআই নেতা ফাওয়াদ চৌধুরী ইতিমধ্যেই এ মাসের শুরুতে সমস্ত শূন্য জাতীয় পরিষদের আসনে উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়ে পার্টি প্রধানের সিদ্ধান্তের কথা ঘোষণা করেছিলেন। ১৭ জানুয়ারি টুইটারে একটি বিবৃতিতে বলেছিলেন, তেহরিক-ই-ইনসাফ সব আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে এবং ইমরান খান এই ৩৩টি আসনে তেহরিক-ই-ইনসাফের প্রার্থী হবেন।

গত বছর ইমরান খানের প্রধানমন্ত্বীত্ব চলে যাওয়ার পর এপ্রিলে গণহারে জাতীয় পরিষদ থেকে পদত্যাগ করে পিটিআইয়ের সাংসদগণ। তবে জুলাইয়ে কেবল ১১ জনের পদত্যাগপত্র গ্রহণ করেন স্পিকার। আর কয়েকদিন পর মোট ১১৩ জনের পদত্যাগপত্র গ্রহণ করা হয়। 

-বাবু/এ.এস






Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy