‘কিশোর গ্যাং’র লিডার পিচ্চি জালালসহ ১৬ সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

আইন-আদালত

ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ, শ্যামপুর ও কদমতলী থেকে ‘কিশোর গ্যাং’ লিডার জালাল ওরফে পিচ্চি জালাল বাহিনীর ১৬ সদস্যকে গ্রেফতার

2023-01-31T00:09:39+00:00
2023-01-31T16:03:31+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
‘কিশোর গ্যাং’র লিডার পিচ্চি জালালসহ ১৬ সদস্য গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৩১ জানুয়ারি, ২০২৩, ১২:০৯ এএম  আপডেট: ৩১.০১.২০২৩ ৪:০৩ পিএম  (ভিজিট : ১৬৭)
X

ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ, শ্যামপুর ও কদমতলী থেকে ‘কিশোর গ্যাং’ লিডার জালাল ওরফে পিচ্চি জালাল বাহিনীর ১৬ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১০। 

সোমবার (৩০ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

গ্রেফতাররা হলেন- মো. শাহ জালাল (১৯), মোকাব্বির হোসেন আয়ান (১৯), ইমন সরদার (২০), মো. রাসেল (১৯), মো. সুজন (১৯), মো. মুন্না হোসেন (১৯), মো. রাজু (১৯) ও মো. হাসান (১৯)। অন্য আটজন অপ্রাপ্তবয়স্ক।

র‌্যাব জানায়, রোববার (২৯ জানুয়ারি) র‌্যাব-১০ এর একটি দল গোপন তথ্যের ভিত্তিতে দক্ষিণ কেরাণীগঞ্জ, শ্যামপুর ও কদমতলী এলাকায় অভিযান চালিয়ে কিশোর গ্যাং লিডার পিচ্চি জালালসহ ১৬ জনকে গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতাররা জনবিরল এমনকি জনসমাগমপূর্ণ স্থানে একাকী পথচারীদের আকস্মিকভাবে ঘিরে ধরতো। আশপাশের কেউ কিছু বুঝে ওঠার আগেই দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে মানিব্যাগ, টাকা-পয়সা, স্বর্ণালংকার, মোবাইল, ল্যাপটপসহ বিভিন্ন জিনিসপত্র ডাকাতি করে দ্রুত পালিয়ে যেত।

সংবাদ সম্মেলনে বলা হয়, চুরি-ছিনতাই ছাড়াও তারা মাদকসেবন, খুচরা মাদকের ব্যবসা, চাঁদাবাজি, ইভটিজিং, পাড়া-মহল্লায় মারামারি এবং টিকটকে অশ্লীল ভিডিও বানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিতো। এছাড়া এলাকায় প্রভাব বিস্তার করে দলবদ্ধ হয়ে সংঘাত সৃষ্টি ও ভয়ভীতি দেখিয়ে ত্রাসের পরিবেশ সৃষ্টি করে সাধারণ মানুষের চলাচলে ব্যাপক সমস্যা সৃষ্টি করে আসছিল।

র‌্যাব জানায়, ছিনতাই মামলায় গ্রেফতার আটজনকে থানায় হস্তান্তর করা হয়েছে। অন্য আটজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

বাবু/এসআর





  বিষয়:   কিশোর গ্যাং  র‌্যাব  সংবাদ সম্মেলন 



Loading...
Loading...


আইন-আদালত এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy