জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাকাডেমিক ও ফিজিক্যাল মাস্টারপ্ল্যানের সভা

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ও ফিজিক্যাল মাস্টার প্ল্যানের সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে অ্যাকাডেমিক

2023-01-31T20:10:53+00:00
2023-01-31T20:10:53+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাকাডেমিক ও ফিজিক্যাল মাস্টারপ্ল্যানের সভা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৩১ জানুয়ারি, ২০২৩, ৮:১০ পিএম   (ভিজিট : ১৬১)
X

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ও ফিজিক্যাল মাস্টার প্ল্যানের সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে অ্যাকাডেমিক ভবনে সিনেট হলে এই সভা অনুষ্ঠিত হয়। 

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমানের সভাপতিত্বে অ্যাকাডেমিক ও ফিজিক্যাল মাস্টার প্ল্যানের সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি। এছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্যগণ এই সভায় উপস্থিত থেকে তাদের গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন। 

প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি বলেন, ‘দেশের উচ্চশিক্ষায় গুণগত মান নিশ্চিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। তারা ইতোমধ্যে অ্যাকাডেমিক ও ফিজিক্যাল মাস্টারপ্ল্যান প্রণয়ন করেছেন। এটি বর্তমান সময়ের চাহিদার আলোকে প্রণয়ন করা হয়েছে। এরফলে উচ্চশিক্ষায় ব্যাপক পরিবর্তন নিশ্চিত হবে। আউট কাম বেইজড এডুকেশনকে মাথায়  রেখে দেশে-বিদেশে জব মার্কেট বিশ্লেষণ করেই এই অ্যাকাডেমিক ও ফিজিক্যাল মাস্টারপ্ল্যান করা হয়েছে। বর্তমান সময়ের চ্যালেঞ্জ মোকাবেলায় ভাষা আমাদের জানতেই হবে। সেটি বাংলা এবং ইংরেজি- দুটোই। আইসিটি দক্ষতা এখন লিটারেসির পার্ট হয়ে গেছে। আইসিটি না জানলে ইললিটারেট থেকে যাবো। ভাষা, আইসিটি, সফট স্কিল এবং অন্ট্রাপ্রেনারশিপ-এগুলো এখন সবাইকে জানতে হবে। আমাদেরকে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে। কে হাস-মুরগি পালবে আর কে ইন্ডাস্ট্রিয়ালিস্ট হবে সেটা ভিন্ন কথা। কিন্তু অন্ট্রাপেনারশিপ স্কিল শিখতেই হবে। আমি যদি ঘরকন্যাও করি তাতেও আমার কাজে লাগবে। সেজন্যই আমি মনে করি ভাষা, আইসিটি, সফটস্কিল এবং অন্ট্রাপ্রেনারশিপ এবং মূল্যবোধ- প্রতিটি শিক্ষার্থীর অবশ্য অবশ্য শেখা দরকার। 

শিক্ষামন্ত্রী বলেন, সবমিলিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় এখন স্টাবল অবস্থানে আছে। বিশ্ববিদ্যালয়টি প্রবল সম্ভাবনা নিয়ে এগোচ্ছে। এই বিশ্ববিদ্যালয়ে বেশি মনোযোগ দেয়ার কারণ হচ্ছে- উচ্চশিক্ষার ৭০ শতাংশ এই বিশ্ববিদ্যালয় পরিচালনা করে। এই বিশ্ববিদ্যালয়ের গুণগত মান উন্নয়ন হলে সারাদেশের উচ্চশিক্ষায় ব্যাপক পরিবর্তন আসবে। 
বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. কাজী শহীদুল্লাহ বলেন, আমাদের অ্যাকাডেমিক মাস্টারপ্ল্যানটা খুবই জরুরি। তবে এটি হতে হবে বাস্তবতার নিরিখে যেন বিষয়গুলো সহজে ইমপ্লিমেন্টেশন করা যায়। এর পাশাপাশি ফিজিক্যাল মাস্টারপ্ল্যানও দরকার। তবে সেটি যেন ওপেন স্পেস নষ্ট করে না হয়। ফিজিক্যাল মাস্টারপ্ল্যানে সবুজ এবং ব্রিদিং স্পেস থাকতে হবে। কারণ নিঃশ্বাস তো নিতে হবে।  

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান বলেন, ‘জাতীয় বিশ্ববিদ্যালয় উচ্চশিক্ষার মানোন্নয়নে বদ্ধপরিকর। শিক্ষার্থীদের আধুনিক সময়ের চ্যালেঞ্জ মোকাবেলায় যা যা করা দরকার তার সবটুকু করবে এই বিশ্ববিদ্যালয়।  

অ্যাকাডেমিক মাস্টারপ্ল্যানের সভায় গুরুত্বপূর্ণ মতামত ব্যক্ত করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ, সাবেক উপাচার্য প্রফেসর ড. আবদুল মমিন চৌধুরী, সাবেক উপাচার্য প্রফেসর ড. মোফাখ্খারুল ইসলাম, সাবেক উপাচার্য প্রফেসর ড. দুর্গাদাস ভট্টাচার্য, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আনোয়ার হোসেন, এফবিসিসিআইয়ের প্রতিনিধি সৈয়দ মোয়াজ্জেম হোসেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. মুনাজ আহমেদ নূর, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. নিজামউদ্দিন আহমেদ, ট্রেজারার প্রফেসর আবদুস সালাম হাওলাদার প্রমুখ।

বাবু/জেএম





  বিষয়:   জাতীয় বিশ্ববিদ্যালয় 



Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy