মসজিদে বোমা হামলায় মৃত্যু বেড়ে ১০০

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ার রাজধানী পেশোয়ারে মসজিদে বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে পৌঁছেছে ১০০-তে। পেশোয়ারের লেডি রিডিং

2023-01-31T20:14:23+00:00
2023-01-31T20:14:23+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
মসজিদে বোমা হামলায় মৃত্যু বেড়ে ১০০
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩১ জানুয়ারি, ২০২৩, ৮:১৪ পিএম   (ভিজিট : ১৪৩)
X

পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ার রাজধানী পেশোয়ারে মসজিদে বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে পৌঁছেছে ১০০-তে। পেশোয়ারের লেডি রিডিং হাসপাতালের মুখপাত্র মোহাম্মদ আসিম এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।

বিবৃতিতে বলা হয়েছে, সোমবার মৃত্যু হয়েছিল ৫৯ জনের বাকি ৪১ জনের মৃত্যু হয়েছে ৪১ জনের। এছাড়া বোমা হামলার পর আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ২ শতাধিক মানুষ। তাদের মধ্যে ৫৩ জন এখনও লেডি রিডিংয়ে চিকিৎসাধীন আছেন।

‘চিকিৎসাধীনদের মধ্যে ৭ জন আছেন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ)। তাদের অবস্থা আশঙ্কাজনক। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে,’ বিবৃতিতে বলেছেন মোহাম্মদ আসিম। তবে আহতদের বেশিরভাগই শঙ্কামুক্ত বলে জানিয়েছেন আসিম। পাশাপাশি, তাদের সবাইকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে বলেও উল্লেখ করেছেন তিনি।

বাবু/এসআর





  বিষয়:   বোমা  হামলা  মৃত্যু 



Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy