বন্দুক হামলায় জন্মদিনে বাড়িওয়ালার মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

দক্ষিণ আফ্রিকায় একটি জন্মদিনের পার্টিতে বন্দুকধারীর নির্বিচার গুলিতে আট ব্যক্তি নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও তিনজন। খবর

2023-02-01T14:06:28+00:00
2023-02-01T14:09:59+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বন্দুক হামলায় জন্মদিনে বাড়িওয়ালার মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১ ফেব্রুয়ারি, ২০২৩, ২:০৬ পিএম  আপডেট: ০১.০২.২০২৩ ২:০৯ পিএম  (ভিজিট : ১৫৮)
X

দক্ষিণ আফ্রিকায় একটি জন্মদিনের পার্টিতে বন্দুকধারীর নির্বিচার গুলিতে আট ব্যক্তি নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও তিনজন। খবর আলজাজিরার। 

স্থানীয় পুলিশ জানিয়েছে, রোববার সন্ধ্যা সোয়া পাঁচটা থেকে সাড়ে পাঁচটার দিকে দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর গেবেখায় (পুরোনো পোর্ট এলিজাবেথ) গুলির ঘটনা ঘটে। 

গেবেখায় একটি বাড়ির মালিক তার জন্মদিন উদযাপনের আয়োজন করেছিলেন। এই অনুষ্ঠানে একদল অতিথি ছিলেন। অনুষ্ঠান চলাকালে দুজন অজ্ঞাতনামা বন্দুকধারী বাড়ির আঙিনায় প্রবেশ করেন। তারা অতিথিদের লক্ষ্য করে নির্বিচারে গুলি ছুড়তে থাকেন।

পুলিশ জানিয়েছে, গুলিতে আটজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে বাড়ির মালিকও রয়েছেন। আহত তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা গুরুতর।

এ হামলার উদ্দেশ্যে এখনও জানা যায়নি। এ ঘটনায় ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ। আলজাজিরা বলছে, দক্ষিণ আফ্রিকায় প্রায়ই এমন বন্দুক হামলার ঘটনা ঘটে।

বাবু/এ আর  




  বিষয়:   দক্ষিণ আফ্রিকায়  মৃত্যু 



Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy