ওয়েবমেট্রিক্স র‍্যাংকিংয়ে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মধ্যে দ্বিতীয় নোবিপ্রবি

নোবিপ্রবি প্রতিনিধি

শিক্ষা

স্পেনের মাদ্রিদভিত্তিক শিক্ষা এবং গবেষণা প্রতিষ্ঠান ওয়েবমেট্রিক্স ২০২৩ সালের প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির প্রকাশিত তথ্য অনুযায়ী বাংলাদেশের বিজ্ঞান

2023-02-01T19:56:50+00:00
2023-02-01T19:56:50+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ওয়েবমেট্রিক্স র‍্যাংকিংয়ে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মধ্যে দ্বিতীয় নোবিপ্রবি
নোবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১ ফেব্রুয়ারি, ২০২৩, ৭:৫৬ পিএম   (ভিজিট : ১৯২)
X

স্পেনের মাদ্রিদভিত্তিক শিক্ষা এবং গবেষণা প্রতিষ্ঠান ওয়েবমেট্রিক্স ২০২৩ সালের প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির প্রকাশিত তথ্য অনুযায়ী বাংলাদেশের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে র‍্যাংকিংয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি)। 

ওয়েবমেট্রিক্সের প্রতিবেদন অনুসারে, দেশ সেরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। তালিকায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হিসেবে দ্বিতীয় অবস্থানে নোবিপ্রবি। আন্তর্জাতিক র‍্যাংকিংয়ে যার অবস্থান ২৪৫৩। 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর বলেন, মাননীয় উপাচার্য স্যারের নেতৃত্বে এগিয়ে চলছে আমাদের বিশ্ববিদ্যালয়। শিক্ষা ও গবেষণার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের লক্ষ্যে নানা পদক্ষেপ নেয়া হচ্ছে। গবেষণার জন্য শিক্ষকদের আর্থিক বরাদ্দ দেয়া হয়েছে। এভাবেই এগিয়ে যাবে আমাদের বিশ্ববিদ্যালয়। ছাত্র-শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। 

বাবু/জেএম





  বিষয়:   নোবিপ্রবি 



Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy