প্রকাশ: বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৩, ১০:৩১ এএম আপডেট: ০২.০২.২০২৩ ১০:৪৬ এএম (ভিজিট : ১৫৪)

X
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
গ্রেফতারের সময় তাদের কাছে থেকে ১৩৭.৫ গ্রাম ১০ পুরিয়া হেরোইন, ৪ বোতল ফেন্সিডিল, ২টি গাঁজার গাছ, ৪৩ কেজি ৯৯০ গ্রাম গাঁজা ও ৯০৩ পিস ইয়াবা জব্দ করা হয়।
বুধবার সকাল ছয়টা থেকে বৃহস্পতিবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এই অভিযান চালানো হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৯টি মামলা হয়েছে।
-বাবু/এ.এস