পুলিশের পোশাকে মসজিদে ঢুকে হামলাকারী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

পাকিস্তানের পেশোয়ারে পুলিশ লাইনসের একটি মসজিদে আত্মঘাতী বোমা হামলাকারী ছিলেন পুলিশের পোশাকে। পুলিশের ছদ্মবেশে মসজিদে ঢুকে বোমা বিস্ফোরণ

2023-02-03T09:25:25+00:00
2023-02-03T09:34:16+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
পুলিশের পোশাকে মসজিদে ঢুকে হামলাকারী
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৩, ৯:২৫ এএম  আপডেট: ০৩.০২.২০২৩ ৯:৩৪ এএম  (ভিজিট : ১৫৮)
X

পাকিস্তানের পেশোয়ারে পুলিশ লাইনসের একটি মসজিদে আত্মঘাতী বোমা হামলাকারী ছিলেন পুলিশের পোশাকে।  পুলিশের ছদ্মবেশে মসজিদে ঢুকে বোমা বিস্ফোরণ ঘটায় হামলাকারী-এমনটিই জানিয়েছেন পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার পুলিশ প্রধান।  খবর সিএনএনের

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) খাইবার পাখতুনখাওয়া পুলিশের প্রধান মোয়াজ্জেম জাহ আনসারি বলেন, সিসিটিভি ফুটেজে দেখা গেছে, সন্দেহভাজন বোমা হামলাকারী সোমবার (৩০ জানুয়ারি) একটি স্কুটারে পুলিশের এক চেকপয়েন্টে একজন কনস্টেবলের কাছে মসজিদ কোন দিকে তা জানতে চায়।  পুলিশের পোশাক পরা থাকার কারণে তাকে প্রবেশ করতে দেন ওই কনস্টেবল।

তিনি বলেন, যারা হামলার জন্য দায়ী, মূল পরিকল্পনাকারী এবং সহায়তাকারী, যারা দেশের শান্তি নষ্ট করছে তাদের সবাইকে গ্রেফতার করে আইনের আওতায় এনে শাস্তি দেয়া হবে।

বোমা হামলার কয়েক ঘণ্টা পর, পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ পাকিস্তানি তালেবানকে অভিযুক্ত করেন, যারা টিটিপি নামে পরিচিত, তারা প্রতিবেশী আফগান ভূখণ্ড থেকে কাজ করছে বলেও অভিযোগ তার।  পাকিস্তান চায় আফগান তালেবান টিটিপি গ্রুপের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুক।

২০২১ সালের আগস্টে তালেবান প্রতিবেশী আফগানিস্তানে ক্ষমতা দখল করার পর থেকে পাকিস্তানে সহিংসতা বেড়েছে।  টিটিপি আফগান তালেবানদের থেকে আলাদা তবে ঘনিষ্ঠ মিত্র।

গত সোমবার (৩০ জানুয়ারি) পাকিস্তানের পেশোয়ারে পুলিশ লাইন্সের ভেতরে একটি মসজিদে আত্মঘাতী বিস্ফোরণের ঘটনা ঘটে।  ওই ঘটনার পর এরই মধ্যে শতাধিক মানুষের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তিদের বেশিরভাগই নিরাপত্তা বাহিনীর সদস্য। হামলার সময় তারা মসজিদে জোহরের নামাজ আদায় করছিলেন। 

বাবু/এ আর 




  বিষয়:   মসজিদ  পাকিস্তান  হামলা 



Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy