ইউক্রেনে ফের হামলা রুশ সৈন্যদের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইউক্রেনের দক্ষিণ শহরের খেরসনে বেসামরিক বসতিগুলোতে হামলা চালিয়েছে রুশ সৈন্যরা। প্রচণ্ড গোলাবর্ষণে খেরসনের একটি শপিংমলসহ তিনটি বড় ভবনে

2023-02-04T08:25:09+00:00
2023-02-04T08:28:36+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ইউক্রেনে ফের হামলা রুশ সৈন্যদের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৩, ৮:২৫ এএম  আপডেট: ০৪.০২.২০২৩ ৮:২৮ এএম  (ভিজিট : ১৭৮)
X

ইউক্রেনের দক্ষিণ শহরের খেরসনে বেসামরিক বসতিগুলোতে হামলা চালিয়েছে রুশ সৈন্যরা। প্রচণ্ড গোলাবর্ষণে খেরসনের একটি শপিংমলসহ তিনটি বড় ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। খবর সিএনএনের।

খেরসনে গত ২৪ ঘণ্টায় এ ঘটনায় অন্তত্ব দুইজন নিহত এবং নয়জন আহত হয়েছেন। যার মধ্যে একটি পাঁচ বছর বয়সী শিশু রয়েছে। শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন আছে।

ইউক্রেনের জরুরি পরিষেবা শুক্রবার টেলিগ্রামে জানিয়েছে, ফের শত্রুরা বিশৃঙ্খলভাবে সমস্ত এলাকাজুড়ে প্রায় সারারাত গোলাবর্ষণ করেছে। এর ফলেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে ইউক্রেনের দমকল বাহিনী আগুন নিভিয়ে নিয়ন্ত্রণে নেয়। 

জানা গেছে, একটি শপিং সেন্টারের গুদামে আগুন লেগেছে। পাইরোটেকনিক পণ্যগুলোতে একটি মর্টার শেল আঘাত করেছিল। ফলে বিস্ফোরণ এবং প্রচণ্ড শব্দ হয়েছিল। পরে রাশিয়ানরা আবারো গোলাবর্ষণ শুরু করেছিল। এ হামলায় বড় ভবন চার টুকরো হয়ে সব উপকরণ নষ্ট হয়ে গেছে। 

জরুরি পরিষেবার তথ্য বলছে, শহরের একটি দোতলা আবাসিক বিল্ডিংয়ে মর্টার শেলের আঘাতের ফলে আরেকটি অগ্নিকাণ্ড ঘটে। পরে গুদামে আঘাত করার পর তৃতীয় অগ্নিকাণ্ড ঘটে।  সূত্র, সিএনএনের


বাবু/এ আর     




  বিষয়:   হামলা  রাশিয়া 



Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy