ইসরায়েলি দখলদারীদের গুলিতে ফিলিস্তিনি যুবক নিহত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইসরায়েলি বাহিনীর গুলিতে দখলকৃত পশ্চিমতীরের নাবলুসের দক্ষিণাঞ্চলের হুয়ারা শহরের কাছে একজন নিরস্ত্র ফিলিস্তিনি যুবক নিহত হয়েছেন। ওই যুবকের

2023-02-04T12:28:29+00:00
2023-02-04T12:28:29+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ইসরায়েলি দখলদারীদের গুলিতে ফিলিস্তিনি যুবক নিহত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:২৮ পিএম   (ভিজিট : ১৭৬)
X

ইসরায়েলি বাহিনীর গুলিতে দখলকৃত পশ্চিমতীরের নাবলুসের দক্ষিণাঞ্চলের হুয়ারা শহরের কাছে একজন নিরস্ত্র ফিলিস্তিনি যুবক নিহত হয়েছেন। ওই যুবকের নাম আব্দুল্লাহ সামি কালালেহ (২৬)। 

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে গতকাল শুক্রবার সন্ধ্যায় ওই যুবক নিহত হন বলে জানিয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী অবশ্য তাদের সদস্যদের ওপর ‘হামলা’র কথা বলেছে।

আব্দুল্লাহ সামি কালালেহ নিহত হওয়ার মধ্য দিয়ে এ বছরের কয়দিনে ৩৬ ফিলিস্তিনি নিহত হলো। এদের মধ্যে আট শিশু ও একজন বয়স্ক নারী রয়েছে। অন্যদিকে জাতিসংঘের মানবাধিকার প্রধান ভোকার তুর্ক শুক্রবার সকালে ইসরায়েল ফিলিস্তিন পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন।  সূত্র,আলজাজিরা


বাবু/এ আর 




  বিষয়:   দখলদার  ইসরাইল 



Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy