জরুরি অবস্থার মেয়াদ ৬মাস বাড়ানোর ঘোষণা মিয়ানমার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

মিয়ানমারের সাগাইং ও মালাউইসহ ৩৭টি শহরে সামরিক আইন জারি করেছে জান্তা সরকার। দেশটির সেনাবাহিনী ও বিদ্রোহী সংগঠনগুলোর মধ্যে

2023-02-04T14:38:55+00:00
2023-02-04T14:42:57+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
জরুরি অবস্থার মেয়াদ ৬মাস বাড়ানোর ঘোষণা মিয়ানমার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৩, ২:৩৮ পিএম  আপডেট: ০৪.০২.২০২৩ ২:৪২ পিএম  (ভিজিট : ১৭৮)
X

মিয়ানমারের সাগাইং ও মালাউইসহ ৩৭টি শহরে সামরিক আইন জারি করেছে জান্তা সরকার। দেশটির সেনাবাহিনী ও বিদ্রোহী সংগঠনগুলোর মধ্যে সম্প্রতি সংঘাত তীব্র হওয়ার প্রেক্ষিতে এমন আইন জারি করা হলো। খবর ইরাবতি নিউজের।

এর একদিন আগে দেশটিতে জরুরি অবস্থার মেয়াদ আরও ৬ মাস বাড়ানোর ঘোষণা দেয় সামরিক সরকার। সামরিক বাহিনীর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সামরিক আইন জারিকৃত এসব এলাকার যেকোন ফৌজদারি মামলার শুনানি হবে জান্তা স্থাপিত আদালতে। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, মৃত্যুদণ্ড ছাড়া সামরিক আদালতের রায়ের বিরুদ্ধে কোন আপিলের সুযোগ থাকবে না। দেশটির প্রায় সাড়ে ৩০০ শহরের মধ্যে ৬০টিতে নিরাপত্তা ব্যবস্থা কঠোর করার নির্দেশ দিয়েছে মিয়ানমারের ন্যাশনাল ডিফেন্স এন্ড সিকিউরিটি কাউন্সিল। 

প্রসঙ্গত, ২০২১ সালের ১লা ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানের মাধ্যমে অং সান সু চি'র সরকারকে উৎখাত করে মিয়ানমারের সেনাবাহিনী। এর পর তারা মান্দালে এবং ইয়াঙ্গুন অঞ্চলে সামরিক আইন জারি করে। 

বাবু/এ আর 




  বিষয়:   মিয়ানমার  সামরিক আইন 



Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy