ইউএস-বাংলার বহরে যুক্ত হলো আরেকটি বোয়িং

নিজস্ব প্রতিবেদক

কর্পোরেট

বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্সের বহরে যুক্ত হলো বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট। এটি বিমান সংস্থাটির অষ্টম বোয়িং।শনিবার (৪ ফেব্রুয়ারি)

2023-02-04T20:58:19+00:00
2023-02-04T20:58:19+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ইউএস-বাংলার বহরে যুক্ত হলো আরেকটি বোয়িং
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৩, ৮:৫৮ পিএম   (ভিজিট : ১৮৫)
X


বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্সের বহরে যুক্ত হলো বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট। এটি বিমান সংস্থাটির অষ্টম বোয়িং।

শনিবার (৪ ফেব্রুয়ারি) নতুন সংযুক্ত হওয়া বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফটটি কুয়েত থেকে সরাসরি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিকেল ৪টা ২০ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় এয়ারক্রাফটটি। এসময় এটি আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন ইউএস-বাংলা এয়ারলাইন্সের চিফ এক্সিকিউটিভ অফিসার ক্যাপ্টেন লুৎফর রহমান।

বিষয়টি নিশ্চিত করেছেন ইউএস-বাংলার মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম। তিনি জানান, নতুন যুক্ত হওয়া বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফটে ১৮৯টি আসন রয়েছে। যা দিয়ে ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে বিভিন্ন আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালিত হবে। এর আগে ইউএস-বাংলার সাতটি বোয়িং ছিল। আরও একটি আনা হলো। এটি ইউএস-বাংলার বহরে নতুন মাত্রা যুক্ত করল।

জানা গেছে, নতুন যুক্ত হওয়া বোয়িং ৭৩৭-৮০০ সহ মোট ১৮টি এয়ারক্রাফট রয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্সে। এর মধ্যে আটটি বোয়িং ৭৩৭-৮০০, সাতটি এটিআর ৭২-৬০০ ও তিনটি ড্যাশ৮-কিউ৪০০ এয়ারক্রাফট। 

বর্তমানে অভ্যন্তরীণ সব রুটসহ আন্তর্জাতিক রুট কলকাতা, চেন্নাই, মালে, মাস্কাট, দোহা, দুবাই, শারজাহ, ব্যাংকক, কুয়ালালামপুর, সিঙ্গাপুর ও গুয়াংজু রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা করে আসছে ইউএস-বাংলা।

-বাবু/এ.এস






Loading...
Loading...


কর্পোরেট এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy